নিৰ্বাচন

West Bengal Exit Poll 2026: অধিকাংশ সমীক্ষায় এগিয়ে বিজেপিই! হাড্ডাহাড্ডি টক্কর তৃণমূলের, রইল ৬টি এক্সিট পোলের রিপোর্ট

এবার আভাস দিল ‘পোল অফ পোলস’-এর বুথফেরত সমীক্ষাগুলি৷ যদিও বুথ ফেরত সমীক্ষার সাথে প্রকৃত ফলাফল নাও মিলতে পারে৷ অতীতে এমন একাধিক নিদর্শনও রয়েছে৷

West Bengal Exit Poll 2026: ২৬-শের নির্বাচনে কার দিকে হচ্ছে পাল্লা ভারী? আভাস ‘পোল অফ পোলস’-এর বুথফেরত সমীক্ষার

হাইলাইটস:

  • প্রত্যাবর্তন নাকি সত্যিই হবে পরিবর্তন?
  • এবারে জোরদার লড়াই তৃণমূল-বিজেপির
  • কী বলছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল?

West Bengal Exit Poll 2026: একদিকে তৃণমূলের উন্নয়নের খতিয়ান আর অন্যদিকে, বিজেপির দুর্নীতির অভিযোগ৷ এবারের ভোটে একে অপরকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে তৃণমূল-বিজেপি৷ সব মিলিয়ে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? কার দিক হচ্ছে পাল্লা ভারী?

এবার আভাস দিল ‘পোল অফ পোলস’-এর বুথফেরত সমীক্ষাগুলি৷ যদিও বুথ ফেরত সমীক্ষার সাথে প্রকৃত ফলাফল নাও মিলতে পারে৷ অতীতে এমন একাধিক নিদর্শনও রয়েছে৷

We’re now on WhatsApp- Click to join

Matrize নিউজ-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে কাঁটায় কাঁটায় তৃণমূল-বিজেপি। তবে কিছুটা হলেও এগিয়ে বিজেপি৷ ২৬-শের নির্বাচনে ১৪৬ থেকে ১৬১ টি আসন পেতে পারেন বিজেপিরা৷ তৃণমূলের ঝুলিতে আসতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন৷

পিপলস পালস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ২৬-শের নির্বাচনে ফের জিততে চলেছে তৃণমূল৷ পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন৷ বিজেপির কাছে আসতে পারে ৯৫ থেকে ১১০টি৷

We’re now on Telegram- Click to join

চাণক্য স্ট্র্যাটেজি-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন৷ বিজেপি পেতে পারে ১৫০-১৬০টি আসন৷

PMARQ-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলার ভোটে এবার হারতে চলেছে তৃণমূল৷ তৃণমূল পাবে বড়জোড় ১১৮-১৩৮টি আসন৷ আর বিজেপি তাদের টপকে গিয়ে পেতে পারে ১৫০-১৭৫টি আসন৷

ভোটের রেজাল্টে জোরদার টক্করের পূর্বাভাস ABP-র সমীক্ষা৷ তবে সামান্য এগিয়ে বিজেপি৷ তৃণমূল পেতে পারে ১২৫-১৪০টি আসনে৷ আর বিজেপি পেতে পারে ১৪৬-১৬১টি আসন৷

পোল ডায়েরি-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে বিজেপি জিততে পারে ১৪২ থেকে ১৭১টি আসন৷ তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন৷

VoteVibe-এর সমীক্ষা অনুযায়ী, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ৫১-৬১টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস৷ আর অন্যদিকে, বিজেপির ঝুলিতে যাবে ৮৮-৯৮টি আসন৷

Read More- বাংলায় ভোটগ্রহণের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন ডেরেক ও’ব্রায়েন

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২১৫টি আসনে জয়লাভ করে তৃণমূল। ২০১৬ সালের নির্বাচনে বিজেপির আসন সংখ্যা তিনটি থেকে বেড়ে দাঁড়ায় ৭৭-এ। ২০২১ সালে বামেরা এই লড়াইয়ে কোনও আসনই জিততে পারেনি, অন্যদিকে কংগ্রেস মাত্র ১টি আসন জিততে সক্ষম হয়েছিল, কিন্তু পরে সেটাও চলে যায় তৃণমূলেই।

এইরকম আরও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button