Raw Mango Pickle: খুব সহজে বানিয়ে ফেলুন সামার স্পেশাল টক মিষ্টি আমের আচার, রইল রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রেরণা বিশ্বাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন টক মিষ্টি আমের আচার। এটি এমন একটি আচার, যা বাঙালির অত্যন্ত পছন্দের, বিশেষ করে গরমকালে সবার বাড়িতেই বানানো হয়।
Raw Mango Pickle: বাঙালির অতি প্ৰিয় টক মিষ্টি আমের আচার বানাতে খুব বেশি উপকরণের দরকার পড়ে না
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রেরণা বিশ্বাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন টক মিষ্টি আমের আচার
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Raw Mango Pickle: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রেরণা বিশ্বাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন টক মিষ্টি আমের আচার। এটি এমন একটি আচার, যা বাঙালির অত্যন্ত পছন্দের, বিশেষ করে গরমকালে সবার বাড়িতেই বানানো হয়। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
টক মিষ্টি আমের আচার তৈরির উপকরণগুলি হল:
• কাঁচা আম (কুচি করে কাটা)
• গণেশ মার্কা সর্ষের তেল
• গোটা জিরে
• পাঁচফোড়ন
• মৌরি
• শুকনো লঙ্কা
• কালো সর্ষে
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• ধনে গুঁড়ো
• স্বাদ মতো নুন
• চিনি

টক মিষ্টি আমের আচার তৈরির পদ্ধতি:
• প্রথমে কাঁচা আমের কুচিগুলি ভালো করে জলে ধুয়ে হালকা শুকিয়ে নিলেন।
• তারপর তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলেন এবং ভালো করে আমের কুচিগুলির সাথে মাখিয়ে কিছুক্ষণ আলাদা রেখে দিলেন।
• এরপর কড়াইয়ে একটি প্যান গরম করে গোটা জিরে, কালো সর্ষে, পাঁচফোড়ন, মৌরি এবং শুকনো লঙ্কা ভালো করে ড্রাই রোস্ট করে নিলেন।
• এবার এটি মিক্সারে পেস্ট করে একটি মশলা বানিয়ে নিলেন।
• তারপর একটি কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে অল্প গোটা জিরে, অল্প মৌরি, অল্প পাঁচফোড়ন, অল্প কালো সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলেন।
• এরপর তেলটি ভালো করে ফুটিয়ে হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা আমের টুকরোগুলি দিয়ে দিলেন।
• এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলেন স্বাদ মতো নুন।
• তারপর ভালো করে রান্না করে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলেন।
• এরপর ভালো করে ফুটিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলেন।
• এবার কিছুক্ষণ পর তাতে বেশ খানিকটা চিনি দিয়ে দিলেন।
Read more:- স্পেশাল দিনের লাঞ্চে গরম ভাতের সাথে পরিবেশন করুন গন্ধরাজ চিকেন, রইল রেসিপি
• তারপর আচারটি ভালো করে ফুটিয়ে ভাজা মশলার গুঁড়োটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেন।
• এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিতেই সামার স্পেশাল টক মিষ্টি আমের আচার তৈরি হয়ে গেল।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







