Entertainment

Chitrangada Satarupa: মাসপূর্তিতে এবার সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা! কী নাম রাখলেন সন্তানের?

কমেন্ট বক্সে শতরূপার ঘনিষ্ঠের মন্তব্য, ‘কি পেলে গো? অবশ্য আমি জানি, নাতি। গতকাল খবরটা পেলাম। অভিনন্দন রইল।' কিন্তু, আনুষ্ঠানিকভাবে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Chitrangada Satarupa: সন্তানের জন্মের ঠিক একমাস পরই জল্পনায় দিলেন সিলমোহর ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা!

হাইলাইটস:

  • শেষমেষ অপেক্ষার অবসান ঘটিয়ে জল্পনা উস্কে দিলেন চিত্রাঙ্গদা
  • ২৭শে মার্চ তাঁর প্রথম সন্তানকে স্বাগত জানালেন চিত্রাঙ্গদা শতরূপা!
  • এদিন সমাজমাধ্যমে সদ্যোজাতর কোমল হাতের ছবি ভাগ করেছেন তিনি

Chitrangada Satarupa: সব জল্পনার শেষে এবার প্রকাশ্যে এল সত্যি। অভিনেত্রী ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপার মাতৃত্বের জল্পনা উসকে দেন তাঁর মা অভিনেত্রী-পরিচালক শতরূপা সান্যাল নিজেই। একটি সোশাল মিডিয়ার পোস্টে মিলেছিল এমনটাই ইঙ্গিত। যেখানে লেখা ছিল যে, ‘যা ছিল কল্পমায়া-সে কী আজ ধরল কায়া?’

We’re now on WhatsApp- Click to join

কমেন্ট বক্সে শতরূপার ঘনিষ্ঠের মন্তব্য, ‘কি পেলে গো? অবশ্য আমি জানি, নাতি। গতকাল খবরটা পেলাম। অভিনন্দন রইল।’ কিন্তু, আনুষ্ঠানিকভাবে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শতরূপা সান্যালের পোস্টে এইটুকুই স্পষ্ট ছিল যে মার্চের শেষলগ্নেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা। সেই ভাবনাই এবার মিলে গেল।

We’re now on Telegram- Click to join

সন্তানের জন্মের ঠিক একমাস পরই জল্পনায় এবার সিলমোহর দিলেন খোদ ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা। বাবা-মায়ের হাতের উপর সদ্যোজাতর কোমল হাতের একটি ছবি দিয়ে জানিয়েছেন ২৭শে মার্চ কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। বিশ্ব থিয়েটার দিবসে চিত্রাঙ্গদা মা হয়েছেন। সাদা-কালো আবহে একই ছবিতে লিখেছেন, ‘বিশ্ব থিয়েটার দিবসে আমরা আমাদের জীবনের সেরা উপহার পেয়েছি। পরিবারে আগমন ঘটেছে ছোট্ট সোনার। এই পৃথিবীতে তোমায় স্বাগত, ইনকা। সকলের আদর, ভালোবাসা, যত্নে মুড়ে থেকো। তোমার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করব। আপাতত, এখন আমরা ৩ জন মিলে পার্টি করি।’

প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দে এবার খুশির জোয়ারে ভাসছে চিত্রাঙ্গদার পরিবার। জীবনের পরমপ্রাপ্তিতে আবেগে ভেসে এবার সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম সকলের সাথে ভাগ করে এদিন চিত্রাঙ্গদা লিখেছেন, ‘একজন সন্তান মায়ের প্রকৃত ভালোবাসা এবং বাবার প্রকৃত বন্ধু। আমাদের ছোট্ট সোনা পাখি আনহাদ জাকির অনিন্দ্য’। নবজাতকের এই প্রথম ছবি শেয়ার করতেই ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটবাসিন্দা থেকে শুরু করে প্রিয়জনেরাও।

Read More- ভোট দিতে পারবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়, এবার নিজেই জানালেন সেই কারণ

এদিকে, এর আগে চিত্রাঙ্গদার সাধের অনুষ্ঠানের রঙিন কিছু মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কিন্তু, ‘মাসি’ হওয়ার পর একেবারেই ‘স্পিকটি নট’ অভিনেত্রী। তবে সাধভক্ষণের অনুষ্ঠানের এই রঙিন মুহূর্তগুলো সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন নায়িকা। বাঙালি রীতি মেনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাসখানেক আগেই হবু মায়ের জন্য সাধের জন্যও আয়োজন করা হয়। শুভ দিন দেখেই দুই পরিবারের পক্ষ থেকে চিত্রাঙ্গদার জন্য আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। তবে এবার অপেক্ষার অবসান ঘটল বটে।

এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button