PoliticsBangla News

Mamata Banerjee-Narendra Modi: প্রচারের শেষ দিনে বাইকে চড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো প্রধানমন্ত্রী মোদি দিলেন মন্দিরে পুজো!

একইদিনে একাধিক জেলায় রীতিমতো ছুটে ছুটে প্রচার সারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, দফায় দফায় রাজ্যে এসে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচার সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Mamata Banerjee-Narendra Modi: বঙ্গে প্রচার পর্ব শেষ, এবার পালা ভোটগ্রহণের! আগামীকালই দ্বিতীয় দফার নির্বাচন

হাইলাইটস:

  • আগামীকাল রাজ্যে হবে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন
  • ভোটের আগে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন মোদি-মমতা
  • বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা

Mamata Banerjee-Narendra Modi: গত ১৫ই মার্চ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ তারপর থেকেই পুরোদমে প্রচার শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস, বাম, বিজেপি, কংগ্রেস-সহ আরও সব রাজনৈতিক দলগুলি। তারপরই, একমাসেরও কিছু বেশি সময় ধরে চলে প্রচার পর্ব।

We’re now on WhatsApp- Click to join

একইদিনে একাধিক জেলায় রীতিমতো ছুটে ছুটে প্রচার সারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, দফায় দফায় রাজ্যে এসে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচার সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এছাড়া প্রচারে ঝড় তোলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর অন্যদিকে, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, হিমন্ত বিশ্বশর্মা৷ কংগ্রেসের প্রচারে রাজ্যে আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও৷ আগামী বুধবারই, রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন৷ তার আগে ৪৮ ঘণ্টার সাইলেন্ট পিরিয়ড৷ আর প্রচার শেষ৷ এখন কেবল অপেক্ষা ভোটের।

We’re now on Telegram- Click to join

এবারের নির্বাচনে তৃণমূলের মূল অস্ত্র ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্প। অন্যদিকে, বিজেপির মূল অস্ত্র ছিল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি আর সিন্ডিকেট রাজের অভিযোগ, উন্নয়নের স্বপ্ন দেখানো, কর্মসংস্থান এবং মহিলাদের জন্য, বেকারদের জন্য আরও বেশি করে ‘ভাতা’র প্রতিশ্রুতি৷

তবে এর পাশাপাশি, রাজ্যে এসে নিজেদের আমিষবিরোধী ভাবমূর্তি শোধরাতেও যথেষ্ট চেষ্টা করেছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে বাংলার মাছচাষ প্রসঙ্গ৷ এর উপরে কখনও প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া, কখনও আবার নৌকাবিহার আর তা নিয়েই একের পর এক কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷

শেষ দিনের প্রচারে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের আগে শেষ রবিবার পদযাত্রা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরু হয়। ল্যান্ডডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন অবধি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন তিনি। জনসংযোগের পরে প্রথম জনসভাটি ক্যামাক স্ট্রিটে করেন। এরপর তৃণমূলনেত্রী ভবানীপুরে সভা করেন। পদযাত্রা শেষে তাঁকে দেখা যায় বাইকে সওয়ার হতেও৷

Read More- ‘ওড়িশা থেকে ঢুকছে ৩০০ কোটি টাকা’, ভবানীপুরে প্রচারে এসে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শেষ প্রচার সভা করেন ব্যারাকপুরে৷ গত রবিবারই কলকাতায় রোড শোয়ের আগে রবিবার সন্ধ্যায় ঠনঠনিয়া কালীবাড়ি পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ প্রায় তিনশো বছর পুরনো উত্তর কলকাতার অন্যতম প্রাচীন কালী মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি৷

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button