Entertainment

Ranveer-Deepika: অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে বিমানবন্দরের প্রবেশ করলেন রণবীর, দ্বিতীয় প্রেগনেন্সির ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে এলেন দীপিকা! বেবিবাম্প কি দেখা গেল?

প্রতিবারের মতো এবারেও অভিনেত্রী স্টাইলিশ এয়ারপোর্ট লুকে ধরা দিয়েছিলেন, স্ত্রীকে অতি যত্নে আগলে নিয়ে রণবীরকে বিমানবন্দরের প্রবেশ করতে দেখা যায়।

Ranveer-Deepika: আজ ভোরবেলা মুম্বাই বিমানবন্দরে দেখা গেল রণবীর ও দীপিকাকে

হাইলাইটস:

  • দ্বিতীয় প্রেগনেন্সির ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে এলেন দীপিকা পাড়ুকোন
  • তাঁকে তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে
  • স্ত্রীকে অতি যত্নে আগলে নিয়ে রণবীরকে বিমানবন্দরের প্রবেশ করতে দেখা যায়

Ranveer-Deepika: অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তাঁর দ্বিতীয় প্রেগনেন্সির ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে এলেন। মঙ্গলবার তাঁকে তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে স্টাইলিশ অবতারে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে। প্রতিবারের মতো এবারেও অভিনেত্রী স্টাইলিশ এয়ারপোর্ট লুকে ধরা দিয়েছিলেন, স্ত্রীকে অতি যত্নে আগলে নিয়ে রণবীরকে বিমানবন্দরের প্রবেশ করতে দেখা যায়।

We’re now on WhatsApp – Click to join

আজ ভোরবেলা মুম্বাই বিমানবন্দরে দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা গিয়েছে। দ্বিতীয় প্রেগনেন্সির ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে এলেন অভিনেত্রী। দীপিকাকে একটি ওভারসাইজড কোবাল্ট ব্লু কো-অর্ড সেটে স্টাইলিশ অবতারে দেখা যায়। এই পোশাকটির সাথে অভিনেত্রী উজ্জ্বল হলুদ রঙের স্নিকার্স পরেছিলেন এবং একটি কালো হ্যান্ডব্যাগ নিয়েছিলেন, চোখে ছিল সানগ্লাস। তবে সবার নজর গিয়েছিল তাঁর বেবিবাম্পের উপর।

অভিনেত্রীর সঙ্গে রণবীরও ছিলেন। তিনিও একটি সাদা রঙের ওভারসাইজড টি-শার্ট এবং কার্গো ডেনিম পরেছিলেন এবং সঙ্গে স্টাইল করেছিলেন একটি কালো ক্রস-বডি ব্যাগ ও কালো সানগ্লাস।

তাদের বিমানবন্দরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভিডিওতে দেখা যায় রণবীর সিং তাঁর গর্ভবতী স্ত্রীকে গাড়ি থেকে নামতে সাহায্য করছেন। এরপর পুরোটা সময় দীপিকাকে আগলে রেখে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান।

এই মাসের শুরুতেই, দীপিকা এবং রণবীর সোশ্যাল মিডিয়ায় তাঁদের দ্বিতীয় সন্তান আগমনের কথা জানান। তাঁরা তাঁদের মেয়ে দুয়ার একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ছিল এবং তাতে দুটি স্পষ্ট গোলাপী রেখা দেখা যাচ্ছিল। যা দেখে স্পষ্ট যে, তারকা দম্পতির কোল আলো করে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। ছবিতে অবশ্যই রণবীর এবং দীপিকা দু’জনের হাতই দেখা যাচ্ছিল। দীপবীর পোস্টটির ক্যাপশনে শুধু ইভিল আই ইমোজি ব্যবহার করেছিলেন।

Read more:- অক্ষয় তৃতীয়ার শুভদিনে দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করলেন ‘দীপবীর’, অভিনব কায়দায় দিলেন সুখবর

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা এবং রণবীর। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

কাজের সূত্রে, দীপিকাকে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এ দেখা যাবে। ছবিটি চলতি বছরের ক্রিসমাসেই মুক্তি পাবে। অন্যদিকে, রণবীর ‘ধুরন্ধর’-এর মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন। এরপর তাঁকে জয় মেহতা পরিচালিত ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button