Spiritual

Jagaddhatri Puja: দুর্গা এবং কালীপুজোর পরই এবার পালা জগদ্ধাত্রীর, দেবী জগদ্ধাত্রী কে? জেনে নিন

দেবী জগদ্ধাত্রী হলেন আসলে আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ দেবী দুর্গারই আর এক রূপ দেবী জগদ্ধাত্রী। ‘জগদ্ধাত্রী’ শব্দের অর্থ হল যিনি সমগ্র জগৎকে ধারণ করে রেখেছেন।

Jagaddhatri Puja: কবে এই পুজো? এবং কীভাবে সৃষ্টি হলেন দেবী জগদ্ধাত্রী? এখনই বিস্তারিত জেনে নিন

হাইলাইটস:

  • দেবী দুর্গারই আর এক রূপ দেবী জগদ্ধাত্রী
  • ইতিমধ্যেই শুরু হয়েছে এই পুজোর প্রস্তুতি
  • জেনে নিন দেবী জগদ্ধাত্রীর সৃষ্টির কাহিনি

Jagaddhatri Puja: দুর্গা ও কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো। এ বছর জগদ্ধাত্রী পুজোর সপ্তমী এবং অষ্টমী তিথি নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। সপ্তমী এবং অষ্টমী একই দিনে পড়েছে। যে সব জায়গায় একই দিনে জগদ্ধাত্রী পুজো হয়, সেই সব জায়গায় ১৮ই নভেম্বর ২০২৬ অর্থাৎ বুধবার (১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) দেবীর আরাধনা সারাদিন ধরে চলবে। জগদ্ধাত্রীর প্রধান পুজো এই দিনেই আয়োজিত হবে। ১৯শে নভেম্বর দেবীর বিসর্জন হবে।

We’re now on Telegram- Click to join

দেবী জগদ্ধাত্রী কে? কীভাবে আবির্ভাব হয়েছিল এই দেবীর?

দেবী জগদ্ধাত্রী হলেন আসলে আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ দেবী দুর্গারই আর এক রূপ দেবী জগদ্ধাত্রী। ‘জগদ্ধাত্রী’ শব্দের অর্থ হল যিনি সমগ্র জগৎকে ধারণ করে রেখেছেন। হিন্দু পুরাণ মতে, জগদ্ধাত্রী দেবীর আবির্ভাবের সাথে জড়িয়ে রয়েছে দেবতাদের অহংকার চূর্ণ করার এক অত্যন্ত বিশেষ কাহিনি।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, পৌরাণিক কাহিনি অনুসারে, যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, তখন দেবতাদের মধ্যে প্রবল আনন্দ এবং গর্বের সঞ্চার হয়। তাঁরা মনে করতে শুরু করে দেন যে, তাঁদের সম্মিলিত শক্তির ফলেই সম্ভব হয়েছে অসুরবধ। অর্থাৎ মহিষাসুরকে পরাজিত করার কৃতিত্ব তাঁদের নিজেদের বলেই ভাবতে শুরু করেন দেবতারা।

দেবতাদের এই অহংকারকেই দূর করতেই আবির্ভূতা হন দেবী জগদ্ধাত্রী রূপ। তাঁদের প্রকৃত শক্তি ঠিক কতটা, তা পরীক্ষা করার জন্যই দেবী একটি সামান্য তৃণখণ্ড উপস্থিত করেন তাঁদের সামনে। দেবতাদের সেই তৃণ সরিয়ে ফেলার জন্য চ্যালেঞ্জ জানান দেবী। কিন্তু দেবতারা নিজেদের অসীম ক্ষমতার অধিকারী বলে ভেবেও সেই সামান্য তৃণখণ্ডের উপরেও কোনওভাবেই প্রভাব বিস্তার করতে পারেননি। অগ্নিদেব চেষ্টা করেও তৃণটিকে পোড়াতে পারেননি। বায়ুদেব নিজের শক্তিতে সেটিকে উড়িয়ে দিতেও ব্যর্থ হন। বরুণদেব জল দিয়েও সেটিকে সরাতে পারেননি।

Read More- কেবল দেবীর পুজো করলেই হবে না, এই কোজাগরী লক্ষ্মী আরাধনার সাথে মানুন এই ১০টি টোটকা

শেষ অবধি দেবতারা বুঝতে পারেন যে, তাঁদের ব্যক্তিগত শক্তির কোনও স্বাধীন অস্তিত্বই নেই। সব শক্তির উৎস সেই পরম মহাশক্তিই। দেবী জগদ্ধাত্রী তাঁদের এই অহংকার ভেঙে বুঝিয়ে দেন যে, তিনিই হলেন জগতের ধারিণী এবং সমস্ত শক্তির মূল উৎস হলেন তিনিই।

এইরকম আরও আধ্যাত্মিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button