Lakshmi Puja 2026: কেবল দেবীর পুজো করলেই হবে না, এই কোজাগরী লক্ষ্মী আরাধনার সাথে মানুন এই ১০টি টোটকা
জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ দিনটিতে কিছু বিশেষ টোটকা পালনের মাধ্যমে দেবী লক্ষীর কৃপা ও ধনসমৃদ্ধি লাভ করা যায় বলেই মানা হয়। এখানে সে সম্পর্কেই আলোচনা করা হয়েছে। নীচে আরও বিস্তারিত জেনে নিন।
Lakshmi Puja 2026: কোজাগরী পূর্ণিমায় লক্ষীর আরাধনার সময় এই ১০টি কার্যকর টোটকা মানলেই সুখ উপচে পড়বে
হাইলাইটস:
- এ বছর ২৫শে অক্টোবর উদযাপিত হবে লক্ষ্মীপুজো
- এই দিনে প্রতিটি ঘরে লক্ষ্মীদেবীর আরাধনা করা হয়
- মা লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই ১০টি টোটকা মানুন
Lakshmi Puja 2026: দুর্গাপুজোর শেষে মন খারাপ কিছুটা কেটে যায় লক্ষ্মীপুজো আসলে। মা লক্ষ্মীকে আলপনা এঁকে ঘরে ডাকা হয়। চলতি বছর ২৫শে অক্টোবর, রবিবার হবে লক্ষ্মীপুজো। এই বিশেষ দিনটিতে প্রায় প্রতিটি বাঙালির বাড়িতে আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর।
We’re now on WhatsApp- Click to join
জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ দিনটিতে কিছু বিশেষ টোটকা পালনের মাধ্যমে দেবী লক্ষীর কৃপা ও ধনসমৃদ্ধি লাভ করা যায় বলেই মানা হয়। এখানে সে সম্পর্কেই আলোচনা করা হয়েছে। নীচে আরও বিস্তারিত জেনে নিন।
We’re now on Telegram- Click to join
এখানে রয়েছে মোট ১০টি টোটকা—
১. এই বিশেষ দিনে মা লক্ষীর সামনে অবশ্যই চিঁড়ে এবং নারকেলের ভোগ দিতে হবে এবং যাঁরা উপবাস করে থাকেন, তাঁদের এই ভোগ খেয়ে তারপর উপবাস ভাঙতে হয়।
২. প্রতি বছর যাঁরা মা লক্ষীর প্রতিমা বদলান, অর্থাৎ নতুন প্রতিমা বাড়িতে নিয়ে আনেন, তাঁরা প্রতিমা আনতে যাওয়ার সময় একটা নিখুঁত পানপাতা সাথে করে নিয়ে যাবেন। পানপাতা দিয়ে মায়ের মুখ ঢেকে তবেই আপনার বাড়িতে প্রবেশ করাবেন।
৩. এই লক্ষ্মীপুজোয় দেবীকে লাল বস্ত্র অর্পণ করবেন এবং আপনি নিজেও লাল বস্ত্র পড়বেন।
৪. লক্ষ্মীপুজোর দিন একটি পাত্র ভরতি চাল নিয়ে সেটির উপরে একটি করে পান, হরিতকি ও সুপারি এবং একটি কয়েন আর পাঁচটি কড়ি দিয়ে মা লক্ষীর সামনে রাখুন। এতে করে অর্থ বৃদ্ধি পায়।
৫. এদিকে নতুন লক্ষী প্রতিমা বাড়িতে প্রবেশ করানোর সময় উলুধ্বনি অবশ্যই দিতে হবে।
৬. এই দিন মা লক্ষীর ভোগে ক্ষীর অবশ্যই রাখবেন।
৭. এই দিন একই সঙ্গে লক্ষ্মী ও নারায়ণের পুজো করাকে খুবই শুভ বলে মনে করা হয়।
Read More- অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল লালবাগচা রাজার প্রথম ঝলক
৮. পুজোর দিন বাড়ি থেকে কাউকে কোনও জিনিস ধার দেবেন না এবং নেবেনও না।
৯. দেবীর ঘট স্থাপনের সময় ব্যবহার করুন সিদ্ধি।
১০. লক্ষী পুজো শেষে অবশ্যই মায়ের পাঁচালি পাঠ করতে ভুলবেন না।
এইরকম আরও আধ্যাত্মিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







