EntertainmentSpiritual

Hanuman Ansh: অহংকে অতিক্রম করার জীবন-পাঠ, এই ৫টি কারণে আপনাকে দেখতেই হবে ‘হনুমান অংশ’

সিনেমার গল্পে উঠে এসেছে লক্ষ্মণ দাসের জীবন। তাঁর আধ্যাত্মিক সফর কীভাবে পরবর্তীকালে তাঁকে ‘নিম করোলি বাবা’ করে তোলে সেই কাহিনিই দেখিয়েছেন এই ছবি।

Hanuman Ansh: বক্স অফিসে ঝড় তুলেছে ‘হনুমান অংশ’, সকলের অবশ্যই দেখা উচিত এই ছবিটি

হাইলাইটস:

  • দর্শকদের মন জয় করে নিয়েছে এই ‘হনুমান অংশ’ ছবিটি
  • বড় কোনও সেলেবমুখ নেই এই ছবিতে, বাজেটও নামমাত্র
  • এই ছবিতে অভিনয় করে ‘সুপারহিরো’ হয়েছেন শোবিনও সত্য

Hanuman Ansh: “যেভাবে ব্যাঙ্কে টাকা রাখেন, সেভাবে ঈশ্বরকে রাখুন হৃদয়ে” বলেছিলেন নিম করোলি বাবা। তাঁর জীবনের উপরেই আধারিত ‘হনুমান অংশ’। ছবিটি ৭ই আগস্ট মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শুরুতে সাড়া না পেলেও ধীরে ধীরে বদলেছে ভাগ্য। এই সিনেমা দর্শকদের মন জয় করে নিয়েছে। এই পাঁচ কারণে অতি অবশ্যই দেখতে হবে ‘হনুমান অংশ’।

We’re now on Telegram- Click to join

দারুণ ভিজ্যুয়াল এবং নিখুঁত অভিনয়

সিনেমার গল্পে উঠে এসেছে লক্ষ্মণ দাসের জীবন। তাঁর আধ্যাত্মিক সফর কীভাবে পরবর্তীকালে তাঁকে ‘নিম করোলি বাবা’ করে তোলে সেই কাহিনিই দেখিয়েছেন এই ছবি। যে ছবিতে অভিনয় করে ‘সুপারহিরো’ হয়ে উঠেছেন শোবিনও সত্য।

We’re now on WhatsApp- Click to join

আধ্যাত্মিক অভিজ্ঞতা

‘হনুমান অংশ’ এমন একটি ছবি, যেখানে সত্যের আভাসটুকু পাওয়া গিয়েছে। যেন গোটা বিশ্বজগতে যে সত্যের দৃশ্য-অদৃশ্যের অতীত একটি লীলা চলছে নিরন্তর, এবার তারই অনুভব। হয়তো তা প্রকাশের পরেও থেকে যায় একটা ধন্দ, হল কি এবার তার স্বরূপ! এই উপলব্ধিই ছবিটি দেখতে দেখতে করতে পারবেন দর্শকরা।

সাংস্কৃতিক শিক্ষা

কারও কাছে রাম অথবা হনুমান ঈশ্বরের প্রতীক। কারও কাছে প্রকৃতি, অন্ন, জল, পাথর কিংবা মানুষের ভিতরের শুভবোধই আবার সেই বৃহত্তর শক্তির প্রকাশ। আবার কেউ মানেন না ঈশ্বরের অস্তিত্ব। ছবিটি বরং প্রশ্ন তুলেছে যে আমরা প্রার্থনায় কী চাই? সাফল্য, অর্থ, সুস্থতা বা সমস্যার সমাধান? নাকি এমন এক সম্পর্ক, যেখানে একসময় ফুরিয়ে যায় চাওয়ার হিসেবটিই? সেই প্রশ্নেরই উত্তরই প্রত্যেকের কাছে আলাদা। বিশ্বাসেরও কোনও সংজ্ঞা নেই। এই সাংস্কৃতিক শিক্ষাই দিয়েছে এই ছবি।

ঐশ্বরিক শক্তির প্রতীক

ভগবান হনুমান হলেন ভক্তি, শক্তি এবং আনুগত্যের চরম প্রতীক। তাঁর জীবনের অনুপ্রেরণায় দূর হয় মনের ভয়। বাড়ে আত্মবিশ্বাস। ঈশ্বরের সাথে প্রেমের সম্পর্ক, অর্থাৎ ‘ভক্তি’ কি খুবই সাম্প্রতিক কোনও নির্মাণ? ভক্তি এবং সুফি আন্দোলনের হাত ধরেই কি জন্ম তার? এমন দাবি করলে হয়তো অতি সরলীকরণ করা হয় ইতিহাসের একটি বড় অংশকে।

Read More- ১৪০ কোটি টাকার সাফল্যের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা ‘হনুমান অংশ’ টিমের

অহংকে অতিক্রম করার জীবন-পাঠ

সংকটের সময়ে ধৈর্য ধরে কীভাবে বুদ্ধি এবং সাহসের সাথে লড়াই করতে হয়, এই চরিত্র থেকেই তা শেখা যায়। তবে সমস্যা এখানেও রয়েছে। ভক্তির নামে আত্মপ্রবঞ্চনার বিপদ, অনেকেই বলেন যে, “দেবতার ভালোবাসা ও কৃপাই যথেষ্ট আমার।” কিন্তু পরিস্থিতি প্রতিকূল হলেই আবার ওই একই মানুষকে বলতে শোনা যায় যে, “আমার দেবতা সত্যি হলে হাত ভেঙে দেবেন অমুকের।” অর্থাৎ ঈশ্বরের ভালোবাসার জায়গায় ফিরে আসে প্রতিহিংসা, অহং এবং কামনা।

এইরকম আরও আধ্যাত্মিক এবং বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button