Deepika Padukone Second Pregnancy: অক্ষয় তৃতীয়ার শুভদিনে দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করলেন ‘দীপবীর’, অভিনব কায়দায় দিলেন সুখবর
দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চলেছেন বলিউডের মস্তানি। সোশাল মিডিয়ায় অভিনব কায়দায় জীবনের আরও এক নতুন ইনিংস শুরুর ঘোষণা করলেন ‘দীপবীর’। একটা কথা তো বলতেই হবে, নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার অটুট ভালোবাসার নজির গড়লেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
Deepika Padukone Second Pregnancy: মেয়ের বয়স দেড় বছর হতেই ফের নতুন সদস্যের পদধূলি পড়তে চলেছে রণবীর-দীপিকার সুখের সংসারে
হাইলাইটস:
- বিবাহবিচ্ছেদের খবরে শোরগোল পড়তেই ফের মা হচ্ছেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন
- আরও একবার অটুট ভালোবাসার নজির গড়লেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন
- ছোট্ট দুয়ার জন্য খেলার সঙ্গী আনছেন ‘দীপবীর’
Deepika Padukone Second Pregnancy: শীঘ্রই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এই আলোচনাই চলছিল। দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্য আগামী সেপ্টেম্বরেই শেষ! আর এই খবরে শোরগোল বিনোদন দুনিয়া থেকে ভক্তমহল। এবার এই চর্চার মাঝেই রবিবাসরীয় সকালে অক্ষয় তৃতীয়ার শুভদিনেই তিন থেকে চার হওয়ার সুখবর দিলেন সকলের প্ৰিয় ‘দীপবীর’। ছোট্ট দুয়ার জন্য খুব শীঘ্রই খেলার সঙ্গী আনছেন রণবীর-দীপিকা।
We’re now on WhatsApp – Click to join
দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চলেছেন বলিউডের মস্তানি। সোশাল মিডিয়ায় অভিনব কায়দায় জীবনের আরও এক নতুন ইনিংস শুরুর ঘোষণা করলেন ‘দীপবীর’। একটা কথা তো বলতেই হবে, নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার অটুট ভালোবাসার নজির গড়লেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
Big news from B-town 💫#DeepikaPadukone is reportedly expecting her second child with husband #RanveerSingh, and the couple shared the happy update this Sunday! 🍼✨
Congratulations to @deepikapadukone and @RanveerOfficial on this beautiful new chapter🤌🏻wishing the growing… pic.twitter.com/HqwdcqWnun
— MissMalini (@MissMalini) April 19, 2026
সোশ্যাল মিডিয়ায় একরত্তি দুয়ার হাতে ধরা প্রেগন্যান্সি কিটের ছবি শেয়ার করে দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করলেন রণবীর-দীপিকা। সুখবর শেয়ার করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সেলিব্রিটি থেকে শুধু করে তাদের অনুরাগীরা।
প্রসঙ্গত, দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে গত শনিবার রাত থেকেই কানাঘুষো চলছিল টিনসেল টাউনে। গুঞ্জনের মাঝেই এবার সেই খবরে সিলমোহর বসালেন মস্তানি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল রাজকন্যা দুয়া। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের নতুন সদস্যের পদধূলি পরা এখন শুধু সময়ের অপেক্ষা।
Read more:- ৪০তম জন্মদিন উপলক্ষ্যে জেনে নিন দীপিকা পাড়ুকোনের ফিল্মি ক্যারিয়ারে কোন অভিনেতার সাথে তার সবচেয়ে হিট জুটি ছিল
এই মুহূর্তে রণবীর-দীপিকার জীবনে খুশির ডোজ যে ডবল তা বলাই যায়। একদিকে যেমন বিশ্বব্যাপী বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর ২’র নজিরবিহীন সাফল্য তো অন্যদিকে দীপিকার আগামী ছবি ‘কিং’ ও ‘রাকা’র জন্য উচ্ছ্বসিত দর্শকমহল।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







