PM Narendra Modi: বাংলায় বিজেপি সরকার এলেই ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা! আর কিডনির সমস্যা হলেই মিলবে বিনা পয়সায় ডায়ালিসিস, জানালেন প্রধানমন্ত্রী মোদি
প্রধানমন্ত্রী মোদির সংযোজন, “বিজেপি সরকার এলেই মিলবে গরীবদের রেশন। তা কেউ কেড়ে নিতে পারবে না। আবাস যোজনায় দেড় লক্ষ টাকা মিলবে। এমনকী, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় মিলবে এবার ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা।
PM Narendra Modi: টিএমসি-কে কড়া হুঙ্কার! ত্রিপুরা এবং অসমের উদাহরণ টেনে এদিন আর কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
হাইলাইটস:
- বাংলায় বিজেপি সরকার আসলে গরীবদের রেশন মিলবে
- আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় মবে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমাও
- এদিন ঝাড়গ্রামে জনতার মাঝে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi: রবিবার ঝাড়গ্রামে জনতার মাঝে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দোকানে গিয়ে ঝালমুড়ি খেতে দেখা মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন বলেন, “আপনারা বিজেপির সরকার গড়ে দিন। দিনরাত এক করে পরিশ্রম করব আমরা এখানকার কৃষকদের দুশ্চিন্তা দূর করতে। তৃণমূলের সিন্ডিকেট উপড়ে ফেলা হবে বাংলার বাজার থেকে।” প্রধানমন্ত্রীর কথায়, বিজেপি ক্ষমতায় এলে ভয়মুক্ত হবেন বাংলার মানুষ। বিজেপির মুখ্যমন্ত্রী করুন, পিএম ও সিএম একসাথে করবেন কৃষকদের উন্নয়ন।
We’re now on WhatsApp- Click to join
প্রধানমন্ত্রী মোদির সংযোজন, “বিজেপি সরকার এলেই মিলবে গরীবদের রেশন। তা কেউ কেড়ে নিতে পারবে না। আবাস যোজনায় দেড় লক্ষ টাকা মিলবে। এমনকী, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় মিলবে এবার ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা। আর কিডনির সমস্যা হলেই বিনা পয়সায় মিলবে ডায়ালিসিস।”
We’re now on Telegram- Click to join
এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, “রাজ্যের মহিলারা পাবেন প্রতি মাসে ৩ হাজার টাকা করে। অর্থাৎ বছরে মোট ৩৬ হাজার টাকা ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর ২১ হাজার টাকা করে দেওয়া হবে অন্তসত্ত্বা মহিলাদের। এছাড়াও, সূর্য যোজনার আওতায় মিলবে ৮০ হাজার টাকা অবধি সাহায্য। এবং বেকাররাও পাবে আর্থিক সাহায্য।”
ঝাড়গ্রামে ঝালমুড়ি খাবার বিরতি! pic.twitter.com/t0TcDeONxt
— Narendra Modi (@narendramodi) April 19, 2026
উল্লেখ্য, এদিন ত্রিপুরা এবং অসমের উদাহরণ টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ত্রিপুরাতেও ছিল বামেদের সরকার। তবে সেখানেও মানুষ ভরসা করেছে বিজেপিকে। আর এদিকে অসমে ছিল কংগ্রেসের শাসন। সেখানেও মানুষ পদ্ম ফুলকেই ভরসা করেছে। যেখানেই ভয় আর দুর্নীতি চরমে পৌঁছেছে, সেখানেই সকলে বিরোধী দলকে ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আর বাংলাতেও ঠিক তাই হতে দেখছি। আর খুব বেশি দেরি নেই। ৪ঠা মে-য়েই ফল হাতে আসবে।
এবার প্রধানমন্ত্রী মোদির হুঙ্কার, “২৯শে এপ্রিলের আগে নিজের নিজের থানায় এবার গিয়ে আত্মসমর্পণ করে নাও। আর এখানে ২৩ তারিখের আগে করে নাও। কারণ ৪ঠা মে-র পরে আর কেউ বাঁচতে পারবে না। তৃণমূলের সিন্ডিকেট কান খুলে শুনে নাও, এইসব আর চলবে না।”
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







