PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে রাজ্যে ৪২টি জনসভা করাতে চায় বঙ্গ বিজেপি নেতৃত্ব, এখনও অবধি মিলেছে ২৭টি অনুমোদন!
জানা গিয়েছে যে, রাজ্য বিজেপি-র তরফে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ৪২টি জনসভার তালিকা দিনক্ষণ সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দেওয়া হয়েছিল জমা৷ এর মধ্যে ২৭টি সভার ছাড়পত্রও চলে এসেছে৷
PM Narendra Modi: আজ রাজ্যে কোথায় কোথায় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? জেনে নিন
হাইলাইটস:
- গত রবিবার কোচবিহারে জনসভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- বাংলায় বিজেপি-র নির্বাচনী স্লোগানও বেঁধে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী
- এবার প্রধানমন্ত্রীকে দিয়ে ৪২টি জনসভা করার পরিকল্পনা বিজেপির
PM Narendra Modi: পশ্চিমবঙ্গে ভোট প্রচারে বঙ্গ বিজেপি নেতৃত্ব ৪২টি জনসভা করার পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে। এমনই খবর রাজ্য বিজেপি সূত্রে। ইতিমধ্যে ২৭টি সভার অনুমোদনও পাওয়া গিয়েছে বলেই বিজেপি সূত্রে খবর।
We’re now on WhatsApp- Click to join
জানা গিয়েছে যে, রাজ্য বিজেপি-র তরফে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ৪২টি জনসভার তালিকা দিনক্ষণ সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দেওয়া হয়েছিল জমা৷ এর মধ্যে ২৭টি সভার ছাড়পত্রও চলে এসেছে৷ পরিস্থিতি এবং সম্ভাবনা খতিয়ে দেখে বাকি সভাগুলিরও অনুমোদন দেওয়া হবে বলেই জানানো হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বকে৷ তবে সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে রাজ্যে ৪২টি সভা করাতে মরিয়া রাজ্য বিজেপি নেতৃত্ব৷ তার মধ্যে ইতিমধ্যেই একটি সভা রয়েছে কোচবিহারে।
We’re now on Telegram- Click to join
আজই এ রাজ্যে তিনটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বৃহস্পতিবার, অর্থাৎ আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর প্রচার৷ হলদিয়ায় সকাল সাড়ে ৯টায় প্রথম জনসভা প্রধানমন্ত্রীর৷ বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে এবারেও ভাল ফল করার আশায় রয়েছে পদ্ম শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক হলদিয়া থেকেই প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে মোদীজিকে সুস্বাগতম!
৯ এপ্রিল পশ্চিমবঙ্গের ৩ জেলায় বিজয় সংকল্প সভায় উপস্থিত থাকবেন মোদীজি। বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে সামিল হোন মোদীজির সভায়।
পাল্টানো দরকার – চাই বিজেপি সরকার!#PaltanoDorkarChaiBJPSorkar pic.twitter.com/3Dvip0bQtW— BJP West Bengal (@BJP4Bengal) April 8, 2026
এদিন এর পর বেলা ১২টায় আসানসোলে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ আসানসোলের পোলো ময়দানে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপি-র শক্তি যথেষ্টই উল্লেখযোগ্য পশ্চিম বর্ধমান জেলাতেও৷ প্রধানমন্ত্রী শেষ সভা করবেন বীরভূমের সিউড়িতে বেলা ২ টোয়৷
প্রসঙ্গত, আজই অসম, কেরল আর পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে৷ এরই মাঝে এই রাজ্যগুলিতে প্রচার পর্ব মিটে যাওয়ায় এবার বঙ্গ প্রচারে আরও বেশি করে মনোনিবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর সভা ঘিরে ইতিমধ্যেই দারুণ উদ্দীপ্ত পদ্ম শিবিরও৷ গতকাল সন্ধ্যায় হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







