Mamata Banerjee: ভবানীপুরে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিলেন ‘ঘরের মেয়ে মমতা’, মিছিল থেকেই আজ ‘মিনি ইন্ডিয়া’র বার্তা তৃণমূল সুপ্রিমোর!
সম্প্রতি ভবানীপুরে মনোনয়ন পেশ করে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ নিয়ে চলছে তীব্র বিতর্ক। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন এই রোড শো-তে।
Mamata Banerjee: ‘মিনি ইন্ডিয়া’র বার্তা তুলে আর কী কী চমক থাকছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মিছিলে?
হাইলাইটস:
- ভবানীপুরে সদ্য মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
- ইতিমধ্যেই ভবানীপুরে নিরাপত্তা বলয়ে ঘিরেছে রাজ্যের হটস্পট
- আর কী কী চমক থাকছে? এখনই জেনে নিন বিস্তারিত তথ্য
Mamata Banerjee: ভোটের আগে ভবানীপুরে এবার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আজ, ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, এই বার্তা তুলে ধরতেই প্রস্তাবক হিসাবে হাজির সর্ব ধর্মের প্রতিনিধিরাও।
We’re now on WhatsApp- Click to join
সম্প্রতি ভবানীপুরে মনোনয়ন পেশ করে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ নিয়ে চলছে তীব্র বিতর্ক। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন এই রোড শো-তে। সেখান থেকেই অমিত শাহের চ্যালেঞ্জ ছিল যে, ঘরের ভিতরে ঢুকে তৃণমূলের নেত্রীকে হারাবে পদ্ম শিবির। আজ তবে কি পাল্টা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের?
We’re now on Telegram- Click to join
কার্যত, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ছিল পদযাত্রা, যেটি শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত। মনোনয়ন পর্বের পর এবার হুগলির আরামবাগ ও গোঘাটেতে নির্বাচনী প্রচার থাকছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে যেমন প্রশাসনিক আনুষ্ঠানিকতা, তেমনই অন্যদিকে সরাসরি জনসংযোগ—দুই দিকেই আজ ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী। এই পদযাত্রা ঘিরে রাজনৈতিক বার্তা স্পষ্ট যে—মাঠে নেমে লড়াইয়ের প্রস্তুতি জোরদার করছে তৃণমূল কংগ্রেস।
শঙ্খ, উলুধ্বনি, সর্বধর্মের মানুষের দোয়া ,প্রার্থনা ও আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#AbarJitbeBangla #MamataBanerjee #KhelaHobe pic.twitter.com/8mpxpF4b8i
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) April 8, 2026
আজ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হয়নি। সকাল থেকেই এলাকাজুড়ে ছিল ব্যাপক কড়া নিরাপত্তা। ভবানীপুর এলাকা জুড়ে মোতায়েন করা করা হয়েছে বিপুল পুলিশবাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে জনসমাগম সামলাতে কার্যকর একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। সবমিলিয়ে আজকের দিনটি মূলত নির্বাচনী শক্তিপ্রদর্শনের মঞ্চে এবার পরিণত হচ্ছে।
প্রসঙ্গত, কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি। এই কেন্দ্রে রয়েছে ৭২ ও ৮২ নম্বর ওয়ার্ডের মতো বাঙালি অধ্যুষিত এলাকা, তেমনই ৬৩, ৭০, ৭১, ৭৩ এবং ৭৪ নম্বর ওয়ার্ডেও দীর্ঘদিন ধরে বসবাস করছেন গুজরাতি, পাঞ্জাবি এবং মাড়োয়ারি সম্প্রদায়ের মানুষও। ভবানীপুরে জৈন ধর্মাবলম্বীদের উপস্থিতিও বেশ উল্লেখযোগ্য। আবার ৭৭ নম্বর ওয়ার্ডেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাধিক্য। তাই প্রস্তাবক হিসাবে থাকবেন সর্ব ধর্মের মানুষই।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







