PoliticsBangla News

Amit Shah in Kolkata Today: আজ কলকাতায় অমিত শাহ! ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আজ হাজরা মোড় থেকে ঠিক ১২টা নাগাদ রোড শো শুরু হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু।

Amit Shah in Kolkata Today: বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার মনোনয়নে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হবে রোড শো-ও

হাইলাইটস:

  • ভবানীপুরের বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী
  • তাঁরই সঙ্গে আরও কয়েকটি কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও মনোনয়ন জমা দেবেন
  • এবার তাঁদের মনোনয়ন পর্বে সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah in Kolkata Today: বৃহস্পতিবার অর্থাৎ আজ ভবানীপুরের বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পর্বেই তাঁর সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কেবল ভবানীপুরেই নয়, একই সঙ্গে রাসবিহারী ও বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও আজ মনোনয়ন জমা করবেন।

We’re now on WhatsApp- Click to join

আজ হাজরা মোড় থেকে ঠিক ১২টা নাগাদ রোড শো শুরু হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর গাড়ি সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে থেমে যাবে। তার পরে পায়ে হেঁটে অমিত শাহের সাথে মনোনয়নপত্র জমা দিতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত ও শতরূপা।

এমনকি বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম বার কোন প্রার্থীর মনোনয়নে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে আজ রোড শো-এর মাধ্যমে গেরুয়া শিবিরের শক্তি প্রদর্শনের লড়াইও বটে। এর পাশাপাশি অমিত শাহের উপস্থিতিতে রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী আর বিজেপি কর্মীদের মনোবল বাড়াচ্ছে সে আর বলার অপেক্ষাই রাখে না।

We’re now on Telegram- Click to join

আজ মনোনয়ন পেশের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালে যাবেন ভবানীপুর এলাকার গুরুদ্বারায়। সেখান থেকেই পৌঁছাবেন লক্ষীনারায়ণ মন্দির। তারপরই এবার হাজরা মোড়ে জমায়েত আর রোড শো-তে অংশ নেবেন বিজেপির শুভেন্দু।

Read More- ভবানীপুরে জোরদার টক্কর! ৮ই এপ্রিল ভবানীপুরের হয়ে মনোনয়ন জমা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এরই সঙ্গে আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন আজই। তাঁদের মনোনয়ন পর্বে এবার সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটি হাজরা মোড় থেকে বেলা ঠিক ১২টা নাগাদ রোড শো শুরু হবে। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী এবং অন্য বিজেপি প্রার্থীরাও।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button