Bangla News

NASA Artemis 2: এবার চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের মুলুকে পাড়ি দিল নাসার মহাকাশযান!

দীর্ঘ ৫০ বছর পরে চাঁদে মানুষ পাঠাল নাসা। ১৯৭২ সালে চাঁদের মুলুকে যাওয়ার জন্য নাসার অ্যাপোলো প্রকল্প শেষ হয়েছিল। এর আগে, ১৯৬৯ সালে মার্কিন মহাকাশচারী চাঁদে পা রেখেছিলেন।

NASA Artemis 2: ৫০ বছর পরে ফের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে মানুষ পাঠাল নাসা

হাইলাইটস:

  • ১৯৬৯ সালে চাঁদে পা রেখেছিলেন মার্কিন মহাকাশচারী
  • ১৯৭২ সালে শেষ হয়েছিল নাসার অ্যাপোলো প্রকল্প
  • এবার দীর্ঘ পাঁচ দশক পরে চাঁদের মুলুকে গেল মানুষ

NASA Artemis 2: ৫০ বছর পর চার মহাকাশচারীকে নিয়ে চাঁদে পাড়ি দিল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশযান। ফ্লরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রওনা দেয় ওরিয়ন মহাকাশযান বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিট)। বায়ুমণ্ডলের স্তর পেরিয়ে শক্তিশালী রকেট ‘স্পেস লঞ্চ সিস্টেম’ মহাকাশযানটিকে উপরে উঠতে সাহায্য করে। মহাকাশযানটি পরিকল্পনামাফিক উৎক্ষেপণের ঠিক ৮ মিনিট পরেই রকেট থেকে বিচ্ছিন্ন হয়।

We’re now on WhatsApp- Click to join

দীর্ঘ ৫০ বছর পরে চাঁদে মানুষ পাঠাল নাসা। ১৯৭২ সালে চাঁদের মুলুকে যাওয়ার জন্য নাসার অ্যাপোলো প্রকল্প শেষ হয়েছিল। এর আগে, ১৯৬৯ সালে মার্কিন মহাকাশচারী চাঁদে পা রেখেছিলেন। বর্তমান এই অভিযানের নাম রাখা হয়েছে ‘আর্টিমিস ২’। এটি সফল হলে চাঁদের মাটিতে পা রাখবেন প্রায় ৫৩ বছর পরে মহাকাশচারীরা। মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও আমেরিকা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক পার করবে।

We’re now on Telegram- Click to join

যে চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশে নাসার যান পাড়ি দিয়েছিল, তাঁরা হলেন কমান্ডার রিড ওয়াইসম্যান (প্রাক্তন নৌসেনা পাইলট-১৬৫ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে), অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ (মহিলা হিসাবে সবচেয়ে বেশি সময় চালিয়েছেন স্পেসফ্লাইট), পাইলট ভিক্টর গ্লোভার (নাসার ক্রু ১ অভিযানে শামিল হয়েছিলেন) এবং জেরেমি হানসেন (কানাডার মহাকাশ সংস্থার মহাকাশচারী-প্রথমবার পাড়ি দিচ্ছেন মহাকাশে)।

কোনও কারণে যদি আবহাওয়া খারাপ থাকে কিংবা কোনও প্রযুক্তিগত সমস্যা হয়, তবে মহাকাশযান ৬ই এপ্রিল অবধি কোনও একটি উপযুক্ত সময়ে চাঁদের মুলুকে পাড়ি দেবে। তার মধ্যেও না হলে ৩০শে এপ্রিল অবধি সময় দিয়ে রাখা হয়েছে। এই চার মহাকাশচারী চাঁদে নামবেন না অবশ্য। বরং পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের থেকে অন্ততপক্ষে তাঁরা ১০০০ মাইল দূরে থাকবেন।

Read More- ১৪ বছর কক্ষপথে থাকার পর পৃথিবীতে আছড়ে পড়বে ১,৩০০ পাউন্ড ওজনের নাসার স্যাটেলাইট

পরবর্তী সময়ে, মহাকাশচারীদের চাঁদে পাঠানোর ক্ষেত্রে কী কী সুবিধা ও অসুবিধা রয়েছে, তা তাঁরা খতিয়ে দেখবেন। তাছাড়া মহাকাশযানের ‘লাইফ সাপোর্ট সিস্টেম’ ও অন্যান্য ব্যবস্থাও পরীক্ষা করে তাঁরা দেখবেন। পৃথিবীতে ফিরে আসবেন চার মহাকাশচারী ১০ দিনের অভিযান শেষ করে। তবে, নাসার যান ২০২৮ সালে মহাকাশচারীদের নিয়ে চাঁদে অবতরণ করতে পারে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button