Bangla NewsPolitics

WB Assembly Elections 2026: ভবানীপুরে জোরদার টক্কর! ৮ই এপ্রিল ভবানীপুরের হয়ে মনোনয়ন জমা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেই মিছিলে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (ববি) এছাড়া দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার।

WB Assembly Elections 2026: এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে শুরু হবে মিছিল, হাজির থাকতে পারেন সুব্রত-ববি-দেবাশিস

হাইলাইটস:

  • এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে হবে নজরকাড়া লড়াই
  • এই কেন্দ্রের হয়ে বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়বেন
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মুখোমুখি হবে শুভেন্দু অধিকারী

WB Assembly Elections 2026: আগামী ৮ই এপ্রিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়ি থেকে মিছিল করে তিনি মনোনয়ন জমা দিতে যেতে পারেন। তৃণমূল সূত্রের খবর, ওই দিন কালীঘাটে নিজের বাসভবন থেকে মিছিল শুরু করে গোপালনগর সার্ভে বিল্ডিং অবধি যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে মনোনয়নপত্র জমা দেবেন সেখানে।

We’re now on WhatsApp- Click to join

সেই মিছিলে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (ববি) এছাড়া দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। এমনকি, ভবানীপুরে যত তৃণমূল কাউন্সিলররা রয়েছেন, তাঁরাও যোগ দিতে পারেন এই মিছিলে।

ভবানীপুরে বিধানসভা ভোটে এবার হবে নজরকাড়া লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি নন্দীগ্রাম থেকেও লড়বেন। ২০২১ সালে বিধানসভা ভোটে এই নন্দীগ্রামই দেখেছিল মমতা-শুভেন্দুর লড়াই। এবারও দেখবে ভবানীপুর। দুই যুযুধান প্রার্থীর বিরুদ্ধে এই কেন্দ্রে লড়বে সিপিএমের শ্রীজীব বিশ্বাস।

ইতিমধ্যেই ভবানীপুরের হয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নিজের কেন্দ্রের হয়ে প্রচার শুরু করেননি। তৃণমূলও সেভাবে সভা আর মিছিল এখনও শুরু করেনি। তৃণমূল সূত্রের খবর, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়বে দল। বিভিন্ন ওয়ার্ডে করা হবে আলাদা আলাদা মিছিল ও মিটিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে পারেন দলেরই শীর্ষ নেতৃত্ব।

We’re now on Telegram- Click to join

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড ৭৩ নম্বরকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ১৪ই এপ্রিল অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক বিআর অম্বেডকরের জন্মদিনে ওই ওয়ার্ডে তাঁরা প্রথম সভা করবে। এর পরে ভোটপ্রচারের শেষ দিন অবধি ওই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সভা, মিছিল করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। বর্তমানে, ভবানীপুরে দলের অভ্যন্তরীণ এবং সাংগঠনিক কাজে হয়েছে জোর দেওয়া। সেই সব কাজই সারছেন এবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Read More- নির্বাচনের ৫ দিন আগেই ভবানীপুরে ঘাঁটি! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কোন পাটিগণিতে ভরসা? সবটা বোঝালেন শুভেন্দু অধিকারী

এবার পশ্চিমবঙ্গে হবে দুই দফায় ভোট। আগামী ২৩শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট হবে। ২৯শে এপ্রিল হবে দ্বিতীয় দফায় ভোট। ভবানীপুরে রয়েছে দ্বিতীয় দফায় ভোট রয়েছে। দ্বিতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি আগামী ২রা এপ্রিল জারি করবে নির্বাচন কমিশন। ৯ই এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button