food recipes

Samosa Recipe: গরম গরম সিঙ্গারা খেতে চান? চটজলদি বানিয়ে ফেলুন, রইল সহজ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার mridulsaraswat₋123 আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন খাস্তা সিঙ্গারা। এটি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম সেরা রেসিপি।

Samosa Recipe: গরম গরম সিঙ্গারা সন্ধ্যের স্ন্যাক্সের জন্য বানাতে পারেন, দারুণ জমবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার mridulsaraswat₋123 বানালেন খাস্তা সিঙ্গারা
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে

Samosa Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত ইনফ্লুয়েন্সার mridulsaraswat₋123 আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন খাস্তা সিঙ্গারা। এটি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম সেরা রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

খাস্তা সিঙ্গারা তৈরির উপকরণগুলি হল:

• আলু সেদ্ধ

• ময়দা

• কাঁচালঙ্কা কুচি

• ধনেপাতা কুচি

• গণেশ মার্কা সর্ষের তেল

• স্বাদ মতো নুন

• লঙ্কা গুঁড়ো

• ধনে গুঁড়ো

• গোটা জিরে

• গরম মশলা গুঁড়ো

খাস্তা সিঙ্গারা তৈরির পদ্ধতি:

• প্রথমে আলু ভালো করে সেদ্ধ করে নিলেন, তারপর সেই আলু সেদ্ধর সাথে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু মেখে নিলেন।

• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিলেন।

• এরপর সেই তেলে দিয়ে দিলেন আলুর মিশ্রণটি, আর ভালো করে রান্না করে নিলেন।

• এবার তাতে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেন আর ভালো করে নাড়াচাড়া করে নিতেই তৈরি হয়ে গেল আলুর পুর।

• তারপর একটি পাত্রে ময়দা দিয়ে তাতে অল্প গণেশ মার্কা সর্ষের তেল এবং পরিমান মতো গরম জল মিশিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নিলেন।

• এরপর সেই ডো থেকে লেচি কেটে রুটির আকারে গোল করে বেলে নিয়ে ছুড়ি দিয়ে মাঝ বরাবর কেটে নিলেন।

Read more:- রবিবার কিংবা ছুটির দিনের লাঞ্চে বানাতে পারেন আলু দিয়ে সুস্বাদু দেশি মুরগির ঝোল, রইল সম্পূর্ণ রেসিপি

• তারপর সেগুলির ভিতর আলুর পুর ভরে সিঙ্গারার আকারে ভালো করে গড়ে নিলেন।

• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে লাল করে ভেজে নিতেই তৈরি হয়ে গেল বাঙালির অতি প্ৰিয় খাস্তা সিঙ্গারা।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button