Mutton Kosha Recipe: স্বাধীনতা দিবসের ছুটিতে বানিয়ে ফেলুন স্মোকি মটন কষা, রইল সম্পূর্ণ রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুরজিৎ দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন স্মোকি মটন কষা। বাঙালির প্ৰিয় মটনের রেসিপি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন।
Mutton Kosha Recipe: গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে স্মোকি মটন কষা বানিয়ে ফেলুন, দুর্দান্ত খেতে লাগবে
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুরজিৎ দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন স্মোকি মটন কষা
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Mutton Kosha Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুরজিৎ দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন স্মোকি মটন কষা। বাঙালির প্ৰিয় মটনের রেসিপি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
স্মোকি মটন কষা তৈরির উপকরণগুলি হল:
• মটন
• গণেশ মার্কা সর্ষের তেল
• লেবুর রস
• স্বাদ মতো নুন
• অল্প চিনি
• পেঁয়াজ
• আদা-রসুন
• টমেটো
• কাঁচালঙ্কা
• হলুদ গুঁড়ো
• জিরে গুঁড়ো
• ধনে গুঁড়ো
• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
• গরম মশলা গুঁড়ো
• গোটা গরম মশলা
• তেজপাতা
• শুকনো লঙ্কা
• ধনেপাতা কুচি

স্মোকি মটন কষা তৈরির পদ্ধতি:
• প্রথমে এক কেজি মটনে লেবুর রস, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং গণেশ মার্কা সর্ষের তেল মাখিয়ে ৩০ মিনিট আলাদা রেখে দিলেন ম্যারিনেটের জন্য।
• তারপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাঁচালঙ্কা হালকা পুড়িয়ে নিলেন।
• এরপর সেগুলি মিক্সারে দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিলেন।
• এবার প্রেসার কুকারে ম্যারিনেট করা মটনের পিসগুলি দিয়ে পরিমান মতো জল যোগ করে সেদ্ধ করে নিলেন।
• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলেন।
• এরপর তাতে দিয়ে দিলেন পোড়া মশলার পেস্টটি এবং ভালো করে কষিয়ে নিলেন।
• এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ করা মটনগুলি দিয়ে দিলেন।
Read more:- ইলিশের মরসুমে সর্ষে ইলিশ না বানালে চলে! এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদ দ্বিগুণ হবে
• তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও অল্প চিনি যোগ করলেন।
• তারপর তাতে দিয়ে দিলেন মটনের স্টক, এবার ভালো করে রান্না করে নিলেন।
• সবশেষে উপর থেকে গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল স্মোকি মটন কষা।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







