food recipes

Crispy Chicken Strips: সন্ধ্যের স্ন্যাক্সে ক্রিস্পি চিকেন স্ট্রিপস বানাতে পারেন, বাচ্চারা আনন্দ সহকারে খাবে

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত সান্তনা দে জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ক্রিস্পি চিকেন স্ট্রিপস। এই রেসিপি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট।

Crispy Chicken Strips: মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন ক্রিস্পি চিকেন স্ট্রিপস 

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত সান্তনা দে জানা অত্যন্ত যত্ন সহকারে বানালেন ক্রিস্পি চিকেন স্ট্রিপস
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Crispy Chicken Strips: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত সান্তনা দে জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ক্রিস্পি চিকেন স্ট্রিপস। এই রেসিপি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

ক্রিস্পি চিকেন স্ট্রিপস তৈরির উপকরণগুলি হল:

• বোনলেস চিকেন (লম্বা লম্বা করে কাটা)

• স্বাদ মতো নুন

• ডিম

• কর্ন ফ্লাওয়ার

• আদা-রসুন বাটা

• লেবুর রস

• গোলমরিচ গুঁড়ো

• চিলি ফ্লেক্স

• অরিগ্যানো

• লঙ্কা গুঁড়ো

• ময়দা

• গণেশ মার্কা সর্ষের তেল

ক্রিস্পি চিকেন স্ট্রিপস তৈরির পদ্ধতি:

• প্রথমে একটি পাত্রে লম্বা লম্বা করে কাটা বোনলেস চিকেনগুলি নিয়ে তাতে স্বাদ মতো নুন, আদা-রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, কর্ন ফ্লাওয়ার এবং লঙ্কা গুঁড়ো সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেন।

• তারপর একটি বাটিতে অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দুটি ডিম ফেটিয়ে নিলেন।

• এরপর অন্য একটি পাত্রে ময়দা, স্বাদ মতো নুন বা লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলেন।

Read more:- জন্মাষ্টমীর দিন গোপালের ভোগে তালের ফুলুরি রাখতে চান? এই সহজ রেসিপিটি ট্রাই করে বানিয়ে ফেলুন

• এবার চিকেনগুলি ডিমের মিশ্রণে ডুবিয়ে ময়দার মিশ্রণে ভালো করে কোড করে নিলেন।

• তারপর একে একে সব চিকেনগুলি ডিম ও ময়দার মিশ্রণে কোড করে থালায় সাজিয়ে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে একে একে চিকেনগুলি লাল লাল করে ভেজে নিতেই তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন স্ট্রিপস।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button