Bangla News

Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবারই ১৪০ কিমি বেগে আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে

আগামীকাল সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৮শে অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা এবং বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে এটি।

Cyclone Alert: উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড়, আজই নিম্নচাপ থেকে পরিণত হবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

হাইলাইটস:

  • বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে
  • বুধবারই ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে স্থলভাগে
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে রয়েছে দুর্যোগের পূর্বাভাস

Cyclone Alert: আগেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল৷ আজই নিম্নচাপ থেকে তৈরি হল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবারই ১৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে অন্ধ্র উপকূলে।

আগামীকাল সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৮শে অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা এবং বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে এটি।

We’re now on Telegram- Click to join

এদিন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিনাড়া থেকে মছলিপত্তনামের মাঝে অর্ণবের ল্যান্ডফলের রয়েছে সম্ভাবনা। ল্যান্ডফলের পর ২৯শে অক্টোবর ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে এগোবে ছত্তিশগড়ের দিকে।

We’re now on WhatsApp- Click to join

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ থাকবে শুষ্ক আবহাওয়া। আগামীকাল থেকে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামতে হালকা বৃষ্টিপাত, এবং ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। ২৮শে অক্টোবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টিপাত, সঙ্গে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯শে অক্টোবর প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় হবে ভারী বৃষ্টিপাত। ৩০শে অক্টোবর দক্ষিণের কিছু জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামীকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। ২৮শে অক্টোবর কিছু জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হবে। ২৯শে অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি সহ সব জেলাতেই হবে ভারী বৃষ্টি। ৩০শ অক্টোবর বাড়বে শুক্রবার বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

রাজ্যে এর প্রভাব

পশ্চিমবঙ্গ উপকূলে ২৭ থেকে ২৯শে অক্টোবর ৩৫-৪৫ কিমি এবং দমকা ৫৫ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Read More- ভ্রমণের আগে সাবধান! দিঘা-পুরী বেড়াতে যাওয়ার আগে সতর্ক করছে হাওয়া অফিস

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

রাজ্যের উপকূলে ২৭ থেকে ২৯শে অক্টোবর অবধি সমুদ্র উত্তালই থাকবে। মৎস্যজীবীদের ২৭ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যেই তাদের উপকূলে ফিরতে নির্দেশ জারি করা হয়েছে৷

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button