Bangla News

Weather Update-Cyclone: ভ্রমণের আগে সাবধান! দিঘা-পুরী বেড়াতে যাওয়ার আগে সতর্ক করছে হাওয়া অফিস

আন্দামানের কাছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ওড়িশায়।

Weather Update-Cyclone: কবে কোথায় কোথায় হবে বৃষ্টিপাত? এখনই জেনে নিন আবহাওয়ার সম্পূর্ণ খবর

হাইলাইটস:

  • বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘোর নিম্নচাপ
  • সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ
  • মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরুর পূর্বাভাস

Weather Update-Cyclone: আন্দামানের খুব কাছেই অবস্থান করছে ঘোর নিম্নচাপ। শীঘ্রই সেটি গভীর-অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আর তারপরই বছরের প্রথম সাইক্লোন ‘অর্ণব’ বঙ্গোপসাগর তোলপাড় করবে। আগামী সপ্তাহে মঙ্গলবার, বুধবারের মধ্যেই এই ঝড়ের প্রভাব বেশ বোঝা যাবে রাজ্যে। এদিকে আবার, পুজোর পর যাঁরা ছুটি পেয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন, এবার তাঁদেরকেও সতর্ক করছেন আবহাওয়াবিদরা।

We’re now on Telegram- Click to join

আন্দামানের কাছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ওড়িশায়। সোমবার সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর তার জেরেই মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

We’re now on WhatsApp- Click to join

কোথায় কবে হবে বৃষ্টি?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলে। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। শহর কলকাতায় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার থেকে উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায় হবে হালকা বৃষ্টিপাত। আগামী বুধবার থেকে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। তার পরের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার থেকে থাকছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলি, ও আলিপুরদুয়ারে। এছাড়া, অর্ণব-এর আবহে উপকূলে বইতে পারে ঝোড়ো বাতাস। মঙ্গলবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Read More- বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আইএমডি এই রাজ্যগুলোর জন্য সতর্কতা জারি করেছে

আন্দামানের খুব কাছেই এই নিম্নচাপ অবস্থান করছে তাই সেখানে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির। এছাড়া, আগামী সোমবার থেকেই আন্দামানে বইতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া। ২৭শে অক্টোবর থেকে রাজ্যের সব সমুদ্রতটে থাকছে নিয়ন্ত্রণ। মঙ্গলবার থেকেই ওড়িশা-অন্ধ্র উপকূলে দুর্যোগ শুরু হবে। আগামী মঙ্গলবার বিশাখাপত্তনম, পুরীতে লাল সতর্কতা এবং জারি হয়েছে বুধবার কমলা সতর্কতা। মঙ্গলবার ও বুধবার লাল সতর্কতা থাকছে গঞ্জাম জেলায়। ঘূর্ণিঝড়ের জন্য দক্ষিণ ভারতের ট্রেন চলাচলও নিয়ন্ত্রিত হতে পারে। এছাড়া সিকিমে থাকছে তুষারপাতের সতর্কতা।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button