Chicken Curry Recipe: সানডে স্পেশাল চিকেন কারি বানাতে চান? এই রেসিপিটি বানিয়ে দেখুন বাড়ির সকলে আঙুল চেটে খাবে
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সানডে স্পেশাল চিকেন কারি। এটি রবিবার স্পেশাল মেনুতে রাখতে পারেন।
Chicken Curry Recipe: এটি দুর্দান্ত একটি চিকেনের রেসিপি, রবিবার স্পেশাল মেনুতে রাখতে পারেন
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সানডে স্পেশাল চিকেন কারি
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Chicken Curry Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সানডে স্পেশাল চিকেন কারি। এটি রবিবার স্পেশাল মেনুতে রাখতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
সানডে স্পেশাল চিকেন কারি তৈরির উপকরণগুলি হল:
• চিকেন
• ফেটানো টক দই
• আলু কুচি
• পেঁয়াজ কুচি
• টমেটো পেস্ট
• আদা-রসুন বাটা
• শুকনো লঙ্কা
• গোটা জিরে
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• ধনে গুঁড়ো
• জিরে গুঁড়ো
• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
• চিকেন মশলা
• স্বাদ মতো নুন
• গণেশ মার্কা সর্ষের টেল
• ধনেপাতা কুচি

সানডে স্পেশাল চিকেন কারি তৈরির পদ্ধতি:
• প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য আলাদা রেখে দিলেন।
• তারপর অন্য একটি পাত্রে শুকনো লঙ্কা নিলেন এবং তাতে পরিমান জল দিয়ে কিছুক্ষণ লঙ্কা ভিজিয়ে রেখে দিলেন।
• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে আলু কুচিগুলি দিয়ে দিলেন।
• এবার অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলেন।
• তারপর তাতে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে গোটা জিরে এবং ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিলেন।
• এরপর তাতে দিয়ে দিলেন পেঁয়াজ কুচি এবং ভালো করে সেটি ভেজে নিলেন।
• এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আদা-রসুন বাটা দিয়ে দিলেন এবং ভালো করে কষিয়ে নিলেন।
• তারপর তাতে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলেন আর ভালো করে নাড়াচাড়া করে নিলেন।
• এরপর তাতে দিয়ে দিলেন টমেটো পেস্ট এবং ভেজে রাখা আলুগুলি।
• এবার সবকিছু ভালো করে রান্না করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেন।
• তারপর তাতে ম্যারিনেটের মশলার জল যোগ করলেন এবং আবারও ঢাকা দিয়ে দিলেন।
Read more:- চানা মশলার জায়গায় অন্য কিছু বানাতে চান? দই ছোলে বা দহি ছোলে বানাতে পারেন, দারুণ খেতে লাগবে
• এরপর অন্যদিকে ছোট প্যানে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর একটি তড়কা বানিয়ে নিয়ে চিকেনে ঢেলে দিতেই তৈরি হয়ে গেল সানডে স্পেশাল চিকেন কারি।
• এবার গরম ভাতের সাথে পরিবেশনের গরম উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই রবিবারের স্পেশাল মেনু জমে যাবে।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







