food recipes

Aam Tel Recipe: কাঁচা আমের তেল আচার বানাতে চান? এই সহজ রেসিপিটি ট্রাই করতে পারেন

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বীরভূমের বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুমনা সাহা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন কাঁচা আমের তেল আচার। এটি এমন একটি আচার, যা বাঙালির অত্যন্ত পছন্দের। আমের সিজনে এটি বানিয়ে সারা বছর খেতে পারেন।

Aam Tel Recipe: খুব সহজে বানিয়ে ফেলুন কাঁচা আমের তেল আচার বানিয়ে ফেলুন, দেখে নিন রেসিপি

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে বীরভূমের বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুমনা সাহা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন কাঁচা আমের তেল আচার
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Aam Tel Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বীরভূমের বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুমনা সাহা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন কাঁচা আমের তেল আচার। এটি এমন একটি আচার, যা বাঙালির অত্যন্ত পছন্দের। আমের সিজনে এটি বানিয়ে সারা বছর খেতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

কাঁচা আমের তেল আচার তৈরির উপকরণগুলি হল:

• কাঁচা আম

• গণেশ মার্কা সর্ষের তেল

• গোটা জিরে

• গোটা ধনে

• মৌরি

• মেথি

• কালো সর্ষে

• গোটা গোলমরিচ

• শুকনো লঙ্কা

• কালো জিরে

• জোয়ান

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

• স্বাদ মতো নুন

• ভিনিগার

কাঁচা আমের তেল আচার তৈরির পদ্ধতি:

• প্রথমে কাঁচা আমগুলি টুকরো টুকরো করে কেটে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিলেন।

• তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে একে একে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, মেথি, কালো সর্ষে, শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিলেন।

• এরপর মিক্সারে এই ভাজা উপকরণগুলি দিয়ে ভালো করে পেস্ট করে একটি মশলা বানিয়ে নিলেন।

• এবার কড়াইয়ে বেশ খানিকটা গণেশ মার্কা সর্ষের তেল গরম করে নিলেন।

• তারপর রোদে শুকিয়ে আমের টুকরোগুলি একটি পাত্রে একটি একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালো জিরে, জোয়ান, স্বাদ মতো নুন এবং পেস্ট করা মশলা দিয়ে দিলেন।

• এরপর তাতে গরম সর্ষের তেলটিও ঢেলে দিলেন এবং সবকিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিলেন।

Read more:- আমের সিজনে নতুন কিছু রেসিপি বানাতে চাইলে, আম পনির ভাপা ট্রাই করতে পারেন, রইল রেসিপি

• তারপর এটি একটি কাচের জারে ভরে নিলেন এবং উপর থেকে অল্প ভিনিগার ছড়িয়ে দিলেন।

• এবার এই কাচের জারটি এক সপ্তাহ রোদে রেখে দিতেই তৈরি হয়ে গেল কাঁচা আমের তেল আচার।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button