food recipes

Aam Paneer Bhapa Recipe: আমের সিজনে নতুন কিছু রেসিপি বানাতে চাইলে, আম পনির ভাপা ট্রাই করতে পারেন, রইল রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার তুনিশা রায় আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন আম পনির ভাপা। এটি এমন একটি রেসিপি, যা বাঙালির অত্যন্ত পছন্দের, বিশেষ করে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে।

Aam Paneer Bhapa Recipe: বাঙালির প্ৰিয় আম দিয়ে মাত্র ১৫ মিনিটে পনিরের এই রেসিপিটি বানিয়ে ফেলুন

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার তুনিশা রায় আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন আম পনির ভাপা
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Aam Paneer Bhapa Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার তুনিশা রায় আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন আম পনির ভাপা। এটি এমন একটি রেসিপি, যা বাঙালির অত্যন্ত পছন্দের, বিশেষ করে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

আম পনির ভাপা তৈরির উপকরণগুলি হল:

• কাঁচা আম

• পনির

• টক দই

• সাদা সর্ষে

• কালো সর্ষে

• পোস্ত

• কাজু বাদাম

• চেরা কাঁচালঙ্কা

• স্বাদ মতো নুন

• হলুদ গুঁড়ো

• অল্প চিনি

• গণেশ মার্কা সর্ষের তেল

আম পনির ভাপা তৈরির পদ্ধতি:

• প্রথমে মিক্সারে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম এবং কাঁচা আম কুচি নিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম।

• তারপর পনিরগুলি চৌকো চৌকো করে কেটে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে পনিরগুলি লাল লাল করে ভেজে তুলে নিলেন।

Read more:- বাজার থেকে ভালো মানের পাবদা মাছ এনেছেন? বানিয়ে ফেলুন পাবদা মাছের টক ঝাল, রইল রেসিপি

• এবার একটি স্টিলের টিফিন বক্সে আমের পেস্টটি নিয়ে তার সাথে টক দই, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং কাঁচা আম কুচি দিয়ে ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেন।

• তারপর তাতে ভেজে রাখা পনির, চেরা কাঁচালঙ্কা, গণেশ মার্কা সর্ষের তেল এবং অল্প কাঁচা আম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিলেন।

• এরপর কড়াই স্ট্যান্ড বসিয়ে গরম জলে ১৫ মিনিট ভাপিয়ে নিতেই তৈরি হয়ে গেল আম পনির ভাপা।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button