Pabda Recipe: বাজার থেকে ভালো মানের পাবদা মাছ এনেছেন? বানিয়ে ফেলুন পাবদা মাছের টক ঝাল, রইল রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রেরণা বিশ্বাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পাবদা মাছের টক ঝাল। এটি এমন একটি রেসিপি, যা বাঙালির অত্যন্ত পছন্দের, বিশেষ করে দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে।
Pabda Recipe: বাঙালির প্ৰিয় পাবদা মাছ দিয়ে একটি টক ঝাল রেসিপি বানাতে পারেন
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রেরণা বিশ্বাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পাবদা মাছের টক ঝাল
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Pabda Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রেরণা বিশ্বাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পাবদা মাছের টক ঝাল। এটি এমন একটি রেসিপি, যা বাঙালির অত্যন্ত পছন্দের, বিশেষ করে দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
পাবদা মাছের টক ঝাল তৈরির উপকরণগুলি হল:
• পাবদা মাছ
• গণেশ মার্কা সর্ষের তেল
• কাঁচা আম (কুচি করে কাটা)
• আদা কুচি
• পেঁয়াজ কুচি
• গোটা জিরে
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• শুকনো লঙ্কা
• আমচুর পাউডার
• কালো সর্ষে
• অল্প চিনি
• স্বাদ মতো নুন

পাবদা মাছের টক ঝাল তৈরির পদ্ধতি:
• প্রথমে পাবদা মাছগুলি ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন এবং অল্প গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলেন।
• তারপর মিক্সারে কাঁচা আম (কুচি করে কাটা), আদা কুচি, গোটা জিরে এবং আমচুর পাউডার দিয়ে ভালো করে পেস্ট করে নিলেন।
• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে হলুদ-নুন মাখানো মাছগুলি লাল লাল করে ভেজে তুলে নিলেন।
• এবার ওই তেলে কালো সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং ভালো করে ভেজে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো এবং কাঁচা আমের পেস্টটি দিয়ে দিলেন।
• তারপর ভালো করে মশলাটি কষিয়ে তেল ছাড়তে শুরু করলে অল্প চিনি দিলেন।
Read more:- ইন্দুবালা ভাতের হোটেল স্পেশাল কচু বাটা বানাতে চান? রইল রেসিপি
• এরপর নাড়াচাড়া করে পরিমান মতো জল যোগ করলেন এবং ভেজে রাখা পাবদা মাছগুলি দিয়ে দিলেন।
• এবার ঢাকা দিয়ে রান্না করার পর উপর থেকে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল পাবদা মাছের টক ঝাল।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







