PoliticsBangla News

Narendra Modi: পানিহাটিতে অভয়ার মায়ের সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? নির্বাচনের আগে জোরদার প্রচারে পদ্ম শিবির

ইতিমধ্যেই রাজ‍্যে আসন্ন বিধানসভাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে ঘিরে জোরদার জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Narendra Modi: আগামী ২৭ তারিখ অভয়ার মায়ের সমর্থনে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

হাইলাইটস:

  • পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী
  • তাঁর এই সম্ভাব্য সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা প্রায় তুঙ্গেই
  • আগামী ২৭ তারিখ নির্বাচনী প্রচারের কর্মসূচিকে নিয়ে ছড়িয়েছে ব্যাপক জল্পনা

Narendra Modi: প্রতি বারের মতোই এবারও বাংলার ভোটযুদ্ধে জোরকদমে প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। প্রথম দফার ভোটের আগেই একাধিক কেন্দ্রে প্রচার সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদি। এবার দ্বিতীয় দফার ভোটের আগে অন্যতম কেন্দ্র পানিহাটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। কারণ পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন অভয়ার মা। যা নিঃসন্দেহে কৌশলগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।পানিহাটি বিধানসভা কেন্দ্রে আগামী ২৭শে এপ্রিল নির্বাচনী প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর যে, বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথের সমর্থনে তাঁর সভা করার সম্ভাবনা রয়েছে।

We’re now on WhatsApp- Click to join

ইতিমধ্যেই রাজ‍্যে আসন্ন বিধানসভাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে ঘিরে জোরদার জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পদ্ম শিবির মনে করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সভা পানিহাটি কেন্দ্রের নির্বাচনী সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে।

We’re now on Telegram- Click to join

দলীয় সূত্রে জানা যায় যে, ওইদিন একটি বিরাট জনসভায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি প্রার্থী রত্না দেবনাথের হয়ে তিনি ভোটের আবেদন জানাবেন। এমনকী, স্থানীয় কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর সূত্রের।

Narendra Modi

এছাড়া অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করেই ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সব মিলিয়ে ২৭ তারিখের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা হয়নি। তবে খুব শীঘ্রই তা নির্ধারিত হবে বলেই জানা গিয়েছে রাজ্য বিজেপি সূত্রে।

Read More- নেতাজির উক্তি চালালেন বিবেকানন্দের নামে, বাংলায় ভোটের আবহেই যোগী আদিত্যনাথের মন্তব্য ঘিরে তোলপাড়!

যদি এই কর্মসূচি বাস্তবায়িত হয়, তবে আর জি কর কাণ্ডের পরই এই প্রথমবার অভয়ার পরিবারের সাথে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনকি সময় মিললে তবে অভয়ার বাড়িতেও যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই বিষয়ে এখনও অবধি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আপাতত।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button