Durga Puja 2026: সরকার গঠনের ইডেনে মেগা অনুষ্ঠান, বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজোয় কলকাতায় আসছে মোদী-শাহ-নিতিন নবীন
মহালয়ার দিন অর্থাৎ ১০ই অক্টোবর, কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর সূচনা উপলক্ষে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বঙ্গ বিজেপির তরফে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ইডেন থেকেই একাধিক বড় পুজোর উদ্বোধন করবেন।
Durga Puja 2026: ১০ই অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে একটি জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রস্তুতি চলছে
হাইলাইটস:
- দুর্গাপুজোকে কেন্দ্র করে এ বছর বাংলার নতুন সরকার একাধিক উদ্যোগ নিয়েছে
- মহালয়ার দিন বিজেপির শীর্ষ নেতৃত্বের একাধিক কর্মসূচি রয়েছে
- কলকাতার ইডেন গার্ডেন্সে একটি বড় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রস্তুতি চলছে
Durga Puja 2026: দুর্গাপুজোকে কেন্দ্র করে এ বছর বাংলার নতুন সরকার বিজেপির শীর্ষ নেতৃত্বের জন্য একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছে। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে দুর্গাপুজোর সময় কলকাতা ও রাজ্যের বিভিন্ন পুজোর মণ্ডপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। বিশেষ করে ১০ই অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে একটি জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রস্তুতি চলছে।
We’re now on WhatsApp – Click to join
১০ই অক্টোবর ইডেনে মেগা অনুষ্ঠান
মহালয়ার দিন অর্থাৎ ১০ই অক্টোবর, কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর সূচনা উপলক্ষে মেগা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বঙ্গ বিজেপির তরফে। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং ইডেন থেকেই একাধিক বড় পুজোর উদ্বোধন করবেন। এর পাশাপাশি রাজ্যের প্রায় ৫ হাজার পুজো কমিটির সঙ্গে ভার্চুয়ালি উদ্বোধন করার পরিকল্পনাও করে বঙ্গ বিজেপি।
🚨 𝗡𝗢 𝗘𝗗𝗘𝗡 𝗧𝗜𝗖𝗞𝗘𝗧? 𝗛𝗘𝗥𝗘’𝗦 𝗛𝗢𝗪 𝗧𝗛𝗘 𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗖𝗔𝗡 𝗘𝗫𝗣𝗘𝗥𝗜𝗘𝗡𝗖𝗘 𝗠𝗔𝗛𝗔𝗟𝗔𝗬𝗔 𝟮𝟬𝟮𝟲! 🪔🇮🇳
𝗥𝗘𝗗 𝗥𝗢𝗔𝗗 🚨
The 𝗣𝗠 𝗮𝗻𝗱 𝗖𝗠’𝘀 𝗿𝗼𝗮𝗱𝘀𝗵𝗼𝘄 will take place on Red Road. According to the latest event plan, 𝗴𝗶𝗮𝗻𝘁 𝗟𝗘𝗗… https://t.co/5HS8El19rq
— Infra Adda of West Bengal (@InfraAddaofWB) September 26, 2026
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইডেন গার্ডেন্সে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ঢাক, আলো ও অন্যান্য বিশেষ আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও কলকাতা সফরের পরিকল্পনা রয়েছে
দুর্গাপুজোর সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরেরও পরিকল্পনা রয়েছে। তাঁকে শহরের বিভিন্ন পুজোমণ্ডপে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। এর মধ্যে বিজেপি বিধায়ক সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় তাঁর যাওয়ার সম্ভাবনার কথাও সামনে এসেছে।
নিতিন নবীনের পুজো মণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জানা যাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনেরও বাংলার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকার পুজোর কর্মসূচিতে বিজেপির শীর্ষ নেতৃত্বকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর দুর্গাপুজো আয়োজনের ক্ষেত্রে আগের সরকারের তুলনায় পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে। বিজেপির বক্তব্য, পুজোমণ্ডপ তৈরির অনুমতি এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে যে সমস্যার অভিযোগ আগে উঠত, সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। যার ফলে এ বছর বিভিন্ন এলাকায় পুজোর সংখ্যা বাড়তে পারে বলেও দলীয় নেতৃত্বের দাবি।
এই রকম দুর্গাপুজো সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







