South Kolkata Durga Puja 2026: এবারের দুর্গাপুজোয় দক্ষিণ কলকাতার সেরা ৫টি প্যান্ডেল এখানে দেখে নিন!
২০২৬ সালের দুর্গাপুজোতে শহরজুড়ে নজরকাড়া সব দেবীর মণ্ডপসজ্জা। তাই এবারের পুজোয় দক্ষিণ কলকাতার কোন ৫টি মণ্ডপে অবশ্যই যাওয়া উচিত, তার একটি তালিকা দেওয়া হল আজকের এই প্রতিবেদনে।
South Kolkata Durga Puja 2026: ‘সোমনাথ মন্দির’ থেকে ‘সুর-অসুর’, থিম আর ঐতিহ্যের মেলবন্ধনে নজর কেড়েছে এই মণ্ডপগুলি
হাইলাইটস:
- ২০২৬-এ দক্ষিণ কলকাতার সেরা ১০টি দুর্গাপুজো এখানে রয়েছে
- ত্রিধারা সম্মিলনী থেকে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ ঘুরে দেখুন
- জেনে নিন তাঁদের এ বছরের থিম এবং বিশেষ আকর্ষণ সম্পর্কে
South Kolkata Durga Puja 2026: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, ঐতিহ্যে ভরা উৎসব। আর এই উৎসবের কেন্দ্রবিন্দুতেই রয়েছে শহর কলকাতা। প্রতি বছরই হাজার হাজার পুজো মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করা হয়। কোথাও সাবেকি তো আবার কোথাও অভিনব নজরকাড়া থিম।
We’re now on Telegram- Click to join
২০২৬ সালের দুর্গাপুজোতে শহরজুড়ে নজরকাড়া সব দেবীর মণ্ডপসজ্জা। তাই এবারের পুজোয় দক্ষিণ কলকাতার কোন ৫টি মণ্ডপে অবশ্যই যাওয়া উচিত, তার একটি তালিকা দেওয়া হল আজকের এই প্রতিবেদনে।
We’re now on WhatsApp- Click to join
ত্রিধারা সম্মিলনী
প্রথমেই বলা যাক দক্ষিণ কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল ত্রিধারা সম্মিলনী। এই পুজোর এটি ৮০তম বর্ষ। সুর এবং অসুরের মধ্যকার চিরন্তন দ্বন্দ্ব ও সম্পর্কের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। ২০২৬ সালের কলকাতার বিখ্যাত ত্রিধারা সম্মিলনী দুর্গোৎসবের থিম হল ‘সুর-অসুর’ বা ‘সুরাসুর’।
সুরুচি সংঘ
দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজো পরিচিত তার বিষয়ভিত্তিক মণ্ডপসজ্জা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য। ২০২৬ সালে ৭৩ বছরে পদার্পণ করল সুরুচি সঙ্ঘের পুজো। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতার জীবন এবং অবদানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এ বছরের পুজোর থিম।
একডালিয়া এভারগ্রিন
দক্ষিণ কলকাতার আরেক জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন। এই পুজোর অন্যতম আকর্ষণ বিশাল প্রতিমা এবং মণ্ডপের অভ্যন্তরে থাকে নজরকাড়া ঝাড়বাতি। একডালিয়া এভারগ্রিনে এ বছর বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে।
দেশপ্রিয় পার্ক
দেশপ্রিয় পার্কের পুজো এ বছর ৮৯ বছরে পা দিয়েছে। পরিপূর্ণভাবেই সাবেকিয়ানার মোড়কে সাজিয়ে তোলা হয়েছে দেশপ্রিয় পার্কের পুজো। সনাতন রুদ্র পালের হাতের ছোঁয়ার রূপ পেয়েছে সাবেকি মূর্তি। সেই সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে প্যান্ডেল। প্রায় ৪০ ফুটের প্যান্ডেল হয়েছে। তবে নজর কেড়েছে এখানের আলোকসজ্জা। লাল-হলুদ আলোর ছটায় হয়ে উঠেছে আলোকজ্জ্বল।
চেতলা অগ্রণী ক্লাব
মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে ভেসে আসে, ‘‘যা দেবী সর্বভূতেষু—বিষ্ণুমায়েতি শব্দিতা…”। অর্থাৎ মা দূর্গা হলেন বিষ্ণুমায়া। বিষ্ণুর ইচ্ছায় সৃষ্ট। সেই সৃষ্টির ক্রিয়াশক্তি এই যোগমায়া বা বিষ্ণুমায়া। এই দুই শক্তিরই মেলবন্ধন ফুটে উঠেছে এ বছর চেতলা অগ্রণীর পুজোর থিমে ‘বিশ্বরূপে—বিশ্বরূপিণী’।
Read More- নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে উদযাপন করা হল দুর্গাপুজো, যা বাঙালির জন্য এক গর্বের মুহূর্ত
এইরকম আরও দুর্গা পুজো সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







