North Kolkata Durga Puja 2026: ২০২৬ সালে উত্তর কলকাতার সেরা এবং জনপ্রিয় দুর্গাপুজোর মণ্ডপগুলি দেখে নিন
এ বছর শহর জুড়ে কোথাও নজরকাড়া বিশাল মণ্ডপের থিম তো আবার কোথাও আধুনিক শিল্পের ছোঁয়া, তো আবার কোথাও বছরের পর বছর ধরে সাবেকি ঐতিহ্য বজায় রয়েছে।
North Kolkata Durga Puja 2026: এখানে উত্তর কলকাতার সেরা এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজোর স্থানগুলির তালিকা নিচে দেওয়া হল
হাইলাইটস:
- ২০২৬-এ উত্তর কলকাতার সেরা দুর্গাপুজো এখানে রয়েছে
- ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে অভিনব থিম
- উত্তর কলকাতার সেরা ৫টি দুর্গা মণ্ডপ এখনই দেখে নিন
North Kolkata Durga Puja 2026: দুর্গাপুজো মানেই শহর কলকাতার রাস্তায় মানুষের ঢল, চোখধাঁধানো মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমার অনন্য শিল্পকলা। শহর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা পুজো প্যান্ডেল যেন কলকাতাকে উৎসবের কয়েকটা দিন পরিণত করে এক বিশাল শিল্প প্রদর্শনীতে।
We’re now on WhatsApp- Click to join
এ বছর শহর জুড়ে কোথাও নজরকাড়া বিশাল মণ্ডপের থিম তো আবার কোথাও আধুনিক শিল্পের ছোঁয়া, তো আবার কোথাও বছরের পর বছর ধরে সাবেকি ঐতিহ্য বজায় রয়েছে। ২০২৬ সালের দুর্গাপুজোয় উত্তর কলকাতার এই ৫টি জনপ্রিয় পুজো মণ্ডপগুলি তালিকায় রাখতে পারেন, একনজরে সেগুলি দেখে নিন।
We’re now on Telegram- Click to join
শোভাবাজার রাজবাড়ি
১৮ শতক থেকে শুরু হওয়া শহর কলকাতার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো শোভাবাজার রাজবাড়ির। এখানকার রাজকীয় পরিবেশ এবং পুরোনো রীতিনীতি দেখার মতো। এখানে আধুনিক থিম-সজ্জা বা আলোকসজ্জার বদলে পুরোনো জমিদার বাড়ির আভিজাত্য, ঠাকুরদালান এবং সনাতন বাদ্য-উপচরের চল রয়েছে।
বাগবাজার সর্বজনীন
১৯১৯ সালে প্রতিষ্ঠিত, উত্তর কলকাতার সাবেকিয়ানার অন্যতম প্রধান প্রতীক বাগবাজার সর্বজনীন। এখানে সাধারণ এবং ঐতিহ্যবাহী প্রতিমা আর সাবেক ঐতিহ্য বজায় থাকে। এবং আধুনিক থিমের বদলে সনাতনী এবং ঐতিহ্যবাহী নিয়ম মেনেই তৈরি করা হয় মণ্ডপ।
টালা প্রত্যয়
১০১তম বর্ষে নতুন জায়গা এবং কমিটিতে ফেরা এই বছরের এবারের থিম শিল্পী সুশান্ত শিবানী পালের ‘বিয়োজন’। সংসারের মায়া ত্যাগ করে দেবীর সাথে আধ্যাত্মিক সংযোগের ভাবনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
কুমারটুলি পার্ক সার্বজনীন
প্রতিমা তৈরির আঁতুড়ঘর কুমারটুলির ঠিক পাশেই গঙ্গার ধারে এই পুজোটি তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। এখানে প্রতিবছরই আধুনিক শিল্পকলা এবং অভিনব থিমের মেলবন্ধন দেখা যায়। এ বছর কুমারটুলি পার্ক সর্বজনীনের ৩৪তম বছরের পুজো। ২০২৬ সালে থিম হল ‘ও গঙ্গা তুমি বইছ কেন’ অথবা ‘আদি গঙ্গা’। সামাজিক বৈষম্য, নদী দূষণ, এবং মানুষের জীবনসংগ্রামকেই শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
হাতিবাগান সর্বজনীন
হাতিবাগান সর্বজনীনের আধুনিক থিম এবং দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জার জন্য প্রতি বছরই উত্তর কলকাতার এই পুজো বিপুল মানুষের ভিড় টানে। ২০২৬ সালে হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের ৯২তম বর্ষে পদার্পন করেছে। এ বছরে তাঁদের থিম হলো ‘ছন্দছাড়া ছন্নছাড়া’।
Read More- এবারের দুর্গাপুজোয় দক্ষিণ কলকাতার সেরা ৫টি প্যান্ডেল এখানে দেখে নিন!
এইরকম আরও দুর্গা পুজো সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







