Bangla News

CM Swasthya Bima: রাজ্যবাসীর জন্য সুখবর! চালু হয়ে গেল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, কারা পাবেন আর কারা বাদ, সবটা জেনে নিন

সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY) চালু হল। মূলত যে সকল পরিবারগুলি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন একমাত্র তাদের জন্যই স্বাস্থ্য বিমা চালু করল রাজ্যে সরকার।

CM Swasthya Bima: রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু হল

হাইলাইটস:

  • রাজ্যে শুরু হল আরও একটি নতুন প্রকল্প
  • যে সকল পরিবারগুলি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না তাদের জন্য রাজ্য সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা শুরু করলো
  • মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কী কী সুবিধা থাকছে জেনে নিন

CM Swasthya Bima: নতুন সরকার আসার সাথে সাথে অন্নপূর্ণা যোজনা, বিনামূল্যে বাস পরিষেবা ইত্যাদি চালু হয়ে গিয়েছিল। আর এবার ফের আরও এক সরকারি প্রকল্প চালু করল রাজ্য সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY) চালু হল। মূলত যে সকল পরিবারগুলি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন একমাত্র তাদের জন্যই স্বাস্থ্য বিমা চালু করল রাজ্যে সরকার।

We’re now on WhatsApp – Click to join

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কী কী সুবিধা থাকছে জেনে নিন – 

• পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক স্বাস্থ্য কার্ড থাকবে।

• এই প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যার কোনও সীমাবদ্ধতা নেই।

• আগে থেকে থাকা রোগের চিকিৎসাও এতে অন্তর্ভুক্ত হবে।

• সরকারি ও তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা থাকবে।

• আধারভিত্তিক যাচাইকরণ ও ABHA ID-এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দান করা হবে।

Read more:- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ‘ককরোচ জনতা পার্টি’র নতুন পদক্ষেপ, উত্তর প্রদেশে নতুন ফ্রন্ট খুলল সিজেপি!

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না জেনে নিন – 

• যাদের বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষের বেশি তারা পাবেন না।

• ‘West Bengal Health Scheme’, ‘CGHS’, ‘ESI’ বা অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মচারি ও পেনশনভোগীও পাবেন না।

• সরকারি সংস্থা ও বিভিন্ন গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সভুক্ত কর্মচারিরা এই প্রকল্পের অধীনে থাকবে না।

• মেডিকেল অ্যালাউন্সপ্রাপ্ত সরকারি কর্মচারি ও পেনশনভোগীরাও বাদ।

• ৭০ বছরের বেশি বয়সী পরিবারের সদস্যরা প্রকল্পের সুবিধা পাবেন না।

• SIR এ নাম বাদ গেছে তারাও এই সুবিধা পাবেন না।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button