Bangla News

NEET Protest: এবার অসম ও বিহারে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার!

গতকাল অসম সরকার ঘোষণা করেছে, নিট পরীক্ষায় দুর্নীতি অভিযোগকে কেন্দ্র করে সে রাজ্যে হওয়া বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া ৫টি মামলাই প্রত্যাহার করা হবে।

NEET Protest: ফের CJP-র আন্দোলন শুরুর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ সরকারের!

হাইলাইটস:

  • পড়ুয়াদের বিরুদ্ধে মামলা তোলার দাবি CJP-র
  • বিহার ও অসমে এবার এফআইআর প্রত্যাহার
  • এবার CJP-র বড় দাবি মানল বিহার ও অসম

NEET Protest: পড়ুয়া-বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বন্ধ না হলে এবং কেন্দ্র যদি ‘প্রতিশ্রুতি’ পূরণ না করে তবে আবারও আন্দোলন শুরু করা হবে বলে ককরোচ জনতা পার্টি হুঁশিয়ারি দেওয়ার পর, এবার অসম এবং বিহার সরকার নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি ইতিমধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

We’re now on Telegram- Click to join

গতকাল অসম সরকার ঘোষণা করেছে, নিট পরীক্ষায় দুর্নীতি অভিযোগকে কেন্দ্র করে সে রাজ্যে হওয়া বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া ৫টি মামলাই প্রত্যাহার করা হবে। প্রসঙ্গত, গত ২৬শে জুলাই সন্ধ্যা ৬টা অবধি এই মামলাতে কমপক্ষে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।

We’re now on WhatsApp- Click to join

সোমবার রাতে বিহার সরকারের পক্ষ থেকে অবশ্য এক বিজ্ঞপ্তি জারি করে সব ধৃত আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। এবং আরও জানানো হয় যে, কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। দায়ের হওয়া সমস্ত এফআইআর, অভিযোগ এবং শো কজ নোটিস প্রত্যাহার করা হবে। অবিলম্বে, সেই সংক্রান্ত আইনি প্রক্রিয়া সরকার শুরু করবে।

এদিকে, অসমের স্বরাষ্ট্র দফতরও জানিয়েছে, ছাত্র বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনও প্রতিকূল আইনি ব্যবস্থা নেওয়া হবে না আর আইন অনুযায়ী সব মামলাগুলি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হবে। এর পাশাপাশি, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিষয়েও এবার পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে, বিহার সরকার নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাগুলি এবার প্রত্যাহারের ঘোষণা করেছে আর বিক্ষোভ চলাকালীন আটক হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে।

পুলিশের তথ্য অনুসারে, ২৫শে জুলাই বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধ চলাকালীন আটক করা হয়েছিল ৬৯৪ জনকে। এরই মধ্যে ৩৩৯ জনকে ছেড়ে দেওয়া হলেও, বাকি আরও ৩৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিভিন্ন ধারায়।

Read More- শিক্ষার্থী বিক্ষোভের সময় পুলিশের নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট

সরকার এ প্রসঙ্গে জানিয়েছে, এই মামলাগুলির সাথে যুক্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাঁদের সবাইকে মুক্তি দেওয়া হবে এবং তাঁদের বিরুদ্ধে আর আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এই পদক্ষেপের আগে ককরোচ জনতা পার্টি নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ আন্দোলনের সাথে যুক্ত আন্দোলনকারী এবং সংগঠকদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছিল।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button