Gaighata Encounter: পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি! বারুইপুরের পর এবার গাইঘাটায় ‘এনকাউন্টার’! ঘটনায় মৃত্যু অভিযুক্তর
এদিন সকালে গাইঘাটা এলাকারই একটি বাড়ির পিছন থেকে উদ্ধার করা হয় এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ। ওই নাবালিকার মায়ের অভিযোগ যে, গতকাল রাতে মেয়েকে নিয়ে তিনি স্থানীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।
Gaighata Encounter: ঘটনার পুনর্নির্মাণ করে ফেরার পথেই পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলিতে নিহত অভিযুক্ত
হাইলাইটস:
- এবার গাইঘাটায় এনকাউন্টার করা হল ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তকে
- পুলিশের বন্দুক কেড়ে গুলি করার পরই মূল অভিযুক্তকে এনকাউন্টার
- ঘটনার পুনর্নির্মাণ করে ফেরার পথেই পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্তর
Gaighata Encounter: বারুইপুরের পর এবার ‘এনকাউন্টার’ গাইঘাটায়। মৃত্যু হয়েছে ধর্ষণ এবং খুনের কাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ দাসের। পুলিশের দাবি যে, গভীর রাতে প্রহ্লাদ দাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে ফেরার পথেই পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় মূল অভিযুক্ত। তারপরই পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায় বলে অভিযোগ ওঠে। সেইসময়ই পাল্টা পুলিশের গুলিতে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয়। গত জুলাই মাসেও ঠিক এই একইভাবে বন্দুক ছিনিয়ে গুলি করে পালানোর সময়ই এনকাউন্টার করা হয়েছিল বারুইপুরের ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্তকে। ঠিক ৩ মাসের মাথায় এই একই ঘটনা ফের ঘটল।
We’re now on Telegram- Click to join
এদিন সকালে গাইঘাটা এলাকারই একটি বাড়ির পিছন থেকে উদ্ধার করা হয় এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ। ওই নাবালিকার মায়ের অভিযোগ যে, গতকাল রাতে মেয়েকে নিয়ে তিনি স্থানীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তাঁর মেয়ে বান্ধবীদের সাথেই ঘোরাঘুরি করছিল। কিন্তু, কিছুক্ষণ পর থেকেই আর আচমকা তার খোঁজ মেলেনি।
We’re now on WhatsApp- Click to join
তার পরই রবিবার দিন সকালেই উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ। নির্যাতিতা ওই নাবালিকার মায়ের আরও অভিযোগ যে, তাঁর মেয়েকে ধর্ষণ করে তারপর খুন করা হয়েছে। প্রহ্লাদ দাসের বিরুদ্ধে ওই নাবালিকার পরিবার এই অভিযোগ দায়ের করে। এরপরই অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনায় আহত হয়েছে এক পুলিশকর্মী।
The injured police officer who was first wounded by the accused's gunfire when the accused snatched a gun and tried to flee. After that the accused was encountered pic.twitter.com/Sv6SZRQMEB
— বাংলার টিনটিন (@Banglar_Tintin) October 27, 2026
পুলিশ এ প্রসঙ্গে কী বলছে?
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এনকাউন্টার করতে বাধ্য হয়েছেন আত্মরক্ষার্থে। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গভীর রাতে মূল ঘটনাস্থলে পুনর্নির্মাণ করতে যাওয়ার কারণ যাতে জানাজানি না হয় মানুষের মধ্যে, আর যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এই পুনর্নির্মাণের কাজ সেইজন্যই। তবে আচমকাই সে পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে একের পর এক গুলি চালাতে শুরু করে দেয় ওই মূল অভিযুক্ত।
Read More- গুয়াহাটির একটি হোটেলে ঢুকে চলল এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীর, ঘটনায় মৃত পাঁচ, আহত এক, তবে কেন এই খুন?
এরপরই পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এই ঘটনায় জখম অবস্থায় ওই অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এ প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, ঘটনাস্থল ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







