Bangla News

Abhishek Banerjee: ‘পুলিশের নামও চিহ্নিত করে রাখছি, আমাদের সরকার এলে কাউকে রেয়াত করা হবে না’, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন ঋতব্রতপন্থী কাজল শেখের নিরাপত্তা রাজ্য সরকার তুলে নিয়েছে। হাসনের বিধায়ক এমনটাই অভিযোগ করেছেন। অন্যদিকে, এদিন সন্ধেবেলাতে বিধায়কের বীরভূমের বাড়িতে পুলিশ পৌঁছে যায়।

Abhishek Banerjee: এদিন পুলিশকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে কী অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? জেনে নিন

হাইলাইটস:

  • শুভেন্দুর পুলিশকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
  • কাউকে রেয়াত করা হবে না বলে জানালেন অভিষেক

Abhishek Banerjee: এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুলিশকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ যে, রাজনৈতিক নেতাকর্মীদের সন্তুষ্ট করতে গিয়ে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন পুলিশ আধিকারিক। এবার তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, যাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে কাজ করছেন, সরকার বদলালে তাঁদের কাউকেই আর রেয়াত করা হবে না। এমনকী, প্রত্যেকের নামও চিহ্নিত করা রাখা হচ্ছে বলেও দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

কী বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

এদিন ঋতব্রতপন্থী কাজল শেখের নিরাপত্তা রাজ্য সরকার তুলে নিয়েছে। হাসনের বিধায়ক এমনটাই অভিযোগ করেছেন। অন্যদিকে, এদিন সন্ধেবেলাতে বিধায়কের বীরভূমের বাড়িতে পুলিশ পৌঁছে যায়। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কেবল যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন, কাজল শেখ সমর্থন জানিয়েছেন বলে তাণ্ডব করা হচ্ছে তাঁর বাড়িতে। তুলে নেওয়া হয়েছে নিরাপত্তারক্ষীদের।

We’re now on WhatsApp- Click to join

যাঁরা ভাবছেন কাজ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে, সাবধান করে দিয়ে যাচ্ছি প্রত্যেক অফিসারকে, যখন সরকার বদলাবে তখন কেউ বাঁচাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি ভাবেন যে পায়ে এসে পড়বেন আর বেঁচে যাবেন, বাঁচাবে না কেউ। তার দায় দায়িত্ব আমার।”

এদিকে আপ্ত-সহায়ক সুমিত রায়ের গ্রেফতারির প্রসঙ্গ টেনে তুলে ফের শুভেন্দুর পুলিশকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার বিরুদ্ধে ৩০টা মামলা করেছে, আরও করুন। দমিয়ে দেখান ক্ষমতা থাকলে। ভাবছেন জব্দ করবেন জেলে রেখে। মিথ্যে মামলায় দুই-তিন মাস আটকে রাখা হয়েছে আমার আপ্ত সহায়ককে দুই-চারটে পুলিশ অফিসার দিয়ে, পুরষ্কৃত করা হবে বলা হয়েছে তাঁদের। যারা তারা অঙ্গুলি হেলনে চলছে, সেই পুলিশকর্মীদের বলব এক একটা নামও চিহ্নিত করে রাখা থাকল।

Read More- কালীপুজো থেকে শুরু ছটপুজো, এবার উৎসবকে ঘিরে বাড়তি সতর্কতা জারি রাজ্য সরকারের

যাঁরা ভাবছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুশি করে ভালো ভালো পোস্টিং পাব। কার কী পরিণতি হয় দুই বছরে, আমিও দেখব আর আপনারাও দেখবেন। কেউই রেয়াত পাবেন না। যাঁরা মিথ্যে মামলায় হাজার হাজার তৃণমূল কর্মীদের ফাঁসিয়েছে, আগামী দিনে একটা পুলিশ অফিসারকেও আর রেয়াত করবে না আমাদের সরকার এলে।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button