Bangla News

CM Suvendu Adhikari: আজ উত্তর দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী, রায়গঞ্জে সারবেন প্রশাসনিক বৈঠক, ফের কী উঠবে তবে এইমস প্রসঙ্গ?

আজ রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে পুলিশ সুপার, জেলাশাসক-সহ আরও বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের।

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর আজকের সফরে জেলার নতুন কোনও উন্নয়ন ঘোষণা করা হয় কি না সেদিকেই নজর থাকবে উত্তর দিনাজপুরবাসীর

হাইলাইটস:

  • আজ রায়গঞ্জে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • রায়গঞ্জে দুপুর ১২টা নাগাদ পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর
  • এই বৈঠকে কী কী নিয়ে আলোচনা হয় এখন সেটাই দেখার বিষয়

CM Suvendu Adhikari: বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ রায়গঞ্জে এই প্রথমবার উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ওই জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন বলে জানা যাচ্ছে। ঠিক দুপুর ১২টা নাগাদ রায়গঞ্জে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

We’re now on Telegram- Click to join

আজ রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে পুলিশ সুপার, জেলাশাসক-সহ আরও বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের। এই জেলার কোথায়, কোন সরকারি প্রকল্পের কাজ এবার কতদূর এগিয়েছে, আর কোথায় কী সমস্যা রয়েছে, তা বিশদভাবে পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on WhatsApp- Click to join

এই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ জল জীবন মিশন, ১২৫ দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো প্রকল্পগুলিও বিশেষ গুরুত্ব পেতে পারে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি জেলার রাস্তাঘাট, শিক্ষা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের বিষয়গুলিও এই আলোচনায় উঠে আসতে পারে আজকের বৈঠকে। এছাড়াও, আজকের এই বৈঠকে উত্তর দিনাজপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় তাই সীমান্ত নিরাপত্তা আর সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে।

CM Suvendu Adhikari

অন্যদিকে, দীর্ঘদিনের দাবি রায়গঞ্জে এইমস তৈরি করার। উন্নত চিকিৎসার জন্য বহু মানুষকে জেলার বাইরে যেতে হয়। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সফরে এইমস-এর দাবি নতুন করে আলোচনায় আসতে পারে বলেই রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। যদিও এই প্রশাসনিক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না, তা এখনও অবধি নিশ্চিত নয়।

আজকের প্রশাসনিক বৈঠকের পর কর্ণজোড়ায় তিস্তা আবাসন সংলগ্ন ময়দানে জনসভা এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর সেখানেই তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন বলেই বিশেষভাবে জানা যাচ্ছে।

Read More- আর কিছুক্ষণের মধ্যেই অন্ধ্রের মাটি ছোঁবে অর্ণবের ‘চোখ’, ইতিমধ্যেই চলছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া

এদিকে, এর আগে বালুরঘাট সফরের পথেই রায়গঞ্জে দাঁড়িয়ে আবার আসার কথাও আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই রায়গঞ্জেই আজ প্রশাসনিক বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button