Suvendu Adhikari: কালীপুজো থেকে শুরু ছটপুজো, এবার উৎসবকে ঘিরে বাড়তি সতর্কতা জারি রাজ্য সরকারের
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কালীপুজো এবং ছটপুজোর প্রস্তুতি নিয়ে পুলিশ সুপার, জেলাশাসক এবং পুলিশ কমিশনারদের সাথে বৈঠক করা হয়েছে।
Suvendu Adhikari: নদিয়ার রাস উৎসব থেকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, ধর্মীয় উৎসবকে নিয়ে বিশেষ উদ্যোগ রাজ্যের
হাইলাইটস:
- উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতা রাজ্য সরকারের
- এদিন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী নির্দেশ?
- এবার কী কী সতর্কতা রাজ্য সরকারের? আজই এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন
Suvendu Adhikari: চোরবাগানে মর্মান্তিক দুর্ঘটনার পরই এবার কালীপুজো থেকে শুরু করে ছটপুজো, জগদ্ধাত্রী পুজো এবং রাস উৎসবকে ঘিরেও এবার বাড়তি সতর্কতা জারি রাজ্য সরকারের। উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ এদিন জারি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি, নদিয়ার শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব এবং চন্দননগরের জনপ্রিয় জগদ্ধাত্রী পুজোকে এবার আরও আকর্ষণীয় করে তুলতেই নতুন উদ্যোগ রাজ্য সরকারের।
We’re now on Telegram- Click to join
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কালীপুজো এবং ছটপুজোর প্রস্তুতি নিয়ে পুলিশ সুপার, জেলাশাসক এবং পুলিশ কমিশনারদের সাথে বৈঠক করা হয়েছে। উত্তর কলকাতার ঘিঞ্জি এলাকা, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, কোচবিহার এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল-সহ একাধিক এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ জারি করা হয়েছে।
We’re now on WhatsApp- Click to join
ছটপুজোর ঘাটগুলির নিরাপত্তাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় অবৈধভাবে বালি তোলার ফলে বিপজ্জনক হয়ে উঠেছে নদীর ঘাটগুলি। কোথায় ঝুঁকি রয়েছে, কোথায় নিরাপদ ঘাট রয়েছে, তা এবার খতিয়ে দেখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এর পাশাপাশি, দু’বছর আগে মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক পুজোর মেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গ তুলেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এবার নির্দেশ জারি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার যাতে প্রত্যেকেই নিরাপদে নিজ নিজ ধর্মীয় সব উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

এদিকে, নদিয়ার শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব এবং চন্দননগরের অন্যতম জগদ্ধাত্রী পুজোকে এবার বিশেষভাবে সাজানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই দুই উৎসবের এবার বিশেষ দায়িত্বে রয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সৌমিত্র মোহন। এছাড়াও রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল রবেন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীও।
অন্যদিকে, পুলিশ সুপার এবং জেলাশাসকদের সাথে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেই পরিকল্পনা এবার জমা দিতে বলা হয়েছে। সেই প্রস্তাবের ভিত্তিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হবে বিশেষ অর্থও বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







