Entertainment

Kartik Aaryan-Operation Sindoor: ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মোছার প্রতিশোধ ‘অপারেশন সিঁদুর’, এবার আসছে বড় পর্দায়

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ ছবির শুটিং শুরুর আগে শেষ করবেন শিমিত আমিন পরিচালিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র কাজ কার্তিক আরিয়ান। ২০১৫ সালে ‘অপারেশন রাহাত’-এর প্রেক্ষাপটে এই সিনেমা তৈরি হচ্ছে যা আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

Kartik Aaryan-Operation Sindoor: বিবেক অগ্নিহোত্রীর ‘অপারেশন সিঁদুর’-এর মুখ্য চরিত্রে থাকবেন কার্তিক আরিয়ান

হাইলাইটস:

  • জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর ‘চন্দু’র ঝুলিতে এবার নতুন সিনেমা
  • বড় পর্দায় নারীদের সিঁদুর মোছার বদলা নেবেন কার্তিক
  • বিবেকের ‘অপারেশন সিঁদুর’-এ মুখ্য চরিত্রে থাকবেন কার্তিক

Kartik Aaryan-Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’-এর প্রধান চরিত্রে কার্তিক আরিয়ান থাকবেন। ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে দেওয়ার বদলাই ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাল্টা প্রত্যাঘাতের সেই সত্য ঘটনাই এবার বড় পর্দায় ফুটিয়ে তোলার কথাই আগে ঘোষণা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। কথা মত, এবার সেই ছবি নিয়েই জানা যাচ্ছে যে, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘অপারেশন সিঁদুর’ ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান।

We’re now on Telegram- Click to join

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ ছবির শুটিং শুরুর আগে শেষ করবেন শিমিত আমিন পরিচালিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র কাজ কার্তিক আরিয়ান। ২০১৫ সালে ‘অপারেশন রাহাত’-এর প্রেক্ষাপটে এই সিনেমা তৈরি হচ্ছে যা আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

We’re now on WhatsApp- Click to join

এছাড়া, অভিনেতার কাছে এখন বেশ কিছু কাজ রয়েছে, যেমন — করণ জোহরের প্রযোজিত ‘নাগজিলা’ যা মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। তবে ইতিমধ্যেই অনুরাগ বসু পরিচালিত ‘আশিকী ৩’-এ কার্তিকের কাজ এবার শেষ হয়েছে যা মুক্তির তারিখ পিছিয়ে ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তিদ জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, এই ছবিটি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টিনি ধিলোঁর লেখা বই ‘অপারেশন সিঁদুর – দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াজ ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’ অবলম্বনেই তৈরি করছেন। ‘দ্য তাশখন্দ ফাইলস’ ‘দ্য কাশ্মীর ফাইলস’, এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর মতে, তিনি সবসময়ই এমন গল্প-কাহিনীই বলতে চেয়েছেন যা অস্বস্তিকর হলেও এই সমাজের জন্য বেশ প্রয়োজনীয়। সত্যতা বজায় রেখেই যে পেশাদারিত্ব, সাহসীকতা এবং সুকৌশলে ‘অপারেশন সিঁদুর’-এর গল্প তিনি দর্শকের কাছেই এবার তুলে ধরতে চলেছেন।

Read More- দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্টৈ মোতায়েন ২,০০০ নিরাপত্তাকর্মী, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা

উল্লেখ্য, ২০২৫ সালে ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ ভারতের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্ম পরিচয় বেছে যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাকিস্তানের সন্ত্রাসরা, তা দেখেই শিহরিত হয়েছে গোটা দেশ। তবে এরপর পাল্টা প্রত্যাঘাতও করেছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই পাল্টা প্রতিশোধের সত্য কাহিনিই যে পর্দায় ফুটিয়ে তোলার জন্যই উদগ্রীব হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং প্রযোজক ভূষণ কুমাররা এর আগেই আভাস দিয়েছিল তবে এবার জানা গেল ছবির মুখ্য চরিত্রের কথাও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button