Politics

Amit Shah on Vote Chori: ‘রাহুল একটু অন্য ধাতুতে গড়া…,’ ভোট চুরি নিয়ে এদিন কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

এর পাশাপাশি, তাঁর এও দাবি যে, এই বিতর্কের আয়োজন করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কখনওই রাজি হবেন না৷ এদিন উত্তরপ্রদেশের লখনউয়ে বিজেপির দলীয় কর্মিসভায় বক্তৃতা করতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

Amit Shah on Vote Chori: এবার রাহুলদের বিশেষ অধিবেশন ডাকতে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন অমিত শাহ!

হাইলাইটস:

  • ভোট চুরি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
  • এবার আলোচনা করতে প্রস্তুত তা স্পষ্ট জানালেন
  • এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে কী বলেছেন অমিত শাহ?

Amit Shah on Vote Chori: যেকোনও সময়ই সংসদের বিশেষ অধিবেশনে ডেকে তাঁরা বিরোধীদের আনা ‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে এবার আলোচনা করতে প্রস্তুত স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

We’re now on WhatsApp- Click to join

এর পাশাপাশি, তাঁর এও দাবি যে, এই বিতর্কের আয়োজন করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কখনওই রাজি হবেন না৷ এদিন উত্তরপ্রদেশের লখনউয়ে বিজেপির দলীয় কর্মিসভায় বক্তৃতা করতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

We’re now on Telegram- Click to join

এদিনের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “হরিয়াণায় সর্বাধিক আসন সংবলিত সরকার গড়েছে বিজেপি, পুদুচেরিতে ফের এসেছে বিজেপির সরকার। মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ সরকার গড়েছে এনডিএ, বিহারে প্রথমবারের জন্য সরকার হয়েছে বিজেপি। এবং তিন দশক পর এবার দিল্লিতেও বিজেপি সরকার। অসমে ১০০টি আসন জিতে হ্যাটট্রিক করেছি আমরা আর এবার বাংলাতেও মমতা দিদিকে আমরা সাফ করে দিয়েছি।”

এরপরেই অমিত শাহের গর্জন, “পশ্চিমবঙ্গের পরেই বিরোধীরা বুঝতে পেরেছে যে, নির্বাচনে সম্ভব হচ্ছে না জেতা। তাই যখন কোনও দল ম্যাচে হেরে যায়, তখন আরও বেশি করে তারা অনুশীলন করে। এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু রাহুল একটু অন্য ধাতুতে গড়া। একই রকম ইন্ডি জোটের অখিলেশ যাদব-সহ অন্য নেতারাও। ম্যাচে হেরে যাওয়ার পর আম্পায়ারের বিরুদ্ধে তাঁরা অভিযোগ তুলতে শুরু করেছেন। আর বলছেন, কারচুপি করেছেন আম্পায়ার নাকি। তাঁদের অভিযোগ যে, ‘ভোট চুরি’ হয়েছে।”

Read More- বিজেপি কি বিহারের রাজনৈতিক চিত্র পাল্টে দিচ্ছে? এখানে বিস্তারিত জেনে নিন

এরপরই রাহুল গান্ধী ও অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আজ রাহুল গান্ধী আমি এখান থেকে আপনাকে এবং অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি বলছি, এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত বিজেপি। আমাদের কোনো কিছু লুকোনোর নেই। এগিয়ে আসুন একবার, ডাকা হোক বিশেষ সংসদ অধিবেশন। কিন্তু সংসদে আলোচনা তাঁরা করতে চান না। বরং চলতেই দেন না সংসদ, অধিবেশনের কাজকর্ম ব্যাহত করেন হইচই করেন।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button