Suvendu Adhikari: পুরুলিয়ায় এবার মাদক পাচারচক্রের বড় পর্দাফাঁস পুলিশের, প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
জানা গিয়েছে যে, গতকাল গভীর রাতে পুরুলিয়া মফস্সল থানার অন্তর্গত বেলকুড়ি টোল প্লাজার কাছে জাতীয় সড়ক ১৮-এ (এনএইচ-১৮) সন্দেহভাজন একটি ট্রাকে চালানো হয় তল্লাশি।
Suvendu Adhikari: ওড়িশা থেকে আসানসোলের দিকে যাওয়ার পথেই আটক মাদকবাহী ট্রাক সহ দুটি এসকর্ট গাড়ি
হাইলাইটস:
- একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ
- এই ঘটনায় ওই ট্রাক-সহ দুটি এসকর্ট গাড়ি আটক করা হয়
- এবং মোট সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে
Suvendu Adhikari: এবার পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বিরাট বড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি ট্রাক থেকে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই ট্রাকের পাশাপাশি আরও দুটি এসকর্ট গাড়িও আটক করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে মোট সাতজনকে।
We’re now on WhatsApp- Click to join
জানা গিয়েছে যে, গতকাল গভীর রাতে পুরুলিয়া মফস্সল থানার অন্তর্গত বেলকুড়ি টোল প্লাজার কাছে জাতীয় সড়ক ১৮-এ (এনএইচ-১৮) সন্দেহভাজন একটি ট্রাকে চালানো হয় তল্লাশি। এবং অভিযানের সময়ই ট্রাকটির চালকের সিটের পিছনে বিশেষভাবে তৈরি একটি গোপন খোপ থেকে তদন্তকারীরা উদ্ধার করেন বিপুল পরিমাণ মাদক অর্থাৎ গাঁজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল ওই ট্রাকটি। ট্রাকটির নিরাপত্তার জন্য ট্রাকটির সামনে ও পিছনে চলা দুটি এসকর্ট গাড়িকেও ইতিমধ্যেই আটক করা করেছে পুলিশ।
We’re now on Telegram- Click to join
এই অভিযানের পরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশের সমন্বিত, দ্রুত এবং দৃঢ় পদক্ষেপের ফলেই এই আন্তঃরাজ্য মাদক পাচারচক্রকে এবার রুখে দেওয়া সম্ভব হয়েছে।
I commend the swift, coordinated and resolute action of our Law Enforcement Agencies.
In a major breakthrough, last night @KolkataPolice STF, in coordination with the Purulia District Police, successfully intercepted a major interstate drug trafficking operation.Acting on a… pic.twitter.com/9ZmlWxSQKX
— Suvendu Adhikari (@SuvenduWB) July 28, 2026
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও দাবি করেন যে, এই অবৈধ মাদক পাচার ও যুবসমাজের ভবিষ্যৎ এবং সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা এবার যে কোনও বেআইনি সব কার্যকলাপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে পশ্চিমবঙ্গ সরকার।
Read More- শিক্ষার্থী বিক্ষোভের সময় পুলিশের নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ কর্মীদের নিরলস সতর্কতা এবং নিষ্ঠার প্রশংসা করে এদিন বলেন, ভবিষ্যতেও অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সাথে আর কারা কারা জড়িত ও মাদকের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা এবার খতিয়ে দেখা হচ্ছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







