Annapurna Yojana Scheme: ১০ই জুলাই পর অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলারা কবে থেকে টাকা পাবেন? বড় আপডেট সামনে এল
এই মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে অনেকেই রয়েছেন যারা ১০ই জুলাইয়ের পর এই প্রকল্পে আবেদন করেছেন, এখন তাদের প্রশ্ন তারা কবে থেকে টাকা পাবেন? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
Annapurna Yojana Scheme: গত ১০ই জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন
হাইলাইটস:
- ১৭ই অগাস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে
- ১০ই জুলাই পর্যন্ত যে সব আবেদনকারী অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করেছেন তারা টাকা পাচ্ছেন
- কিন্তু ১০ই জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে জেনে নিন
Annapurna Yojana Scheme: রাজ্যে প্রথম বিজেপি সরকারের একশো দিন পূরণ হয়েছে আগামীকাল অর্থাৎ ১৭ আগস্ট। আর সেই দিনই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারও দিয়েছেন একটি সুখবর। এই মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে অনেকেই রয়েছেন যারা ১০ই জুলাইয়ের পর এই প্রকল্পে আবেদন করেছেন, এখন তাদের প্রশ্ন তারা কবে থেকে টাকা পাবেন? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
We’re now on WhatsApp – Click to join
Thank you Honorable CM Shri Shuvendu Adhikari
Today, the payment of money under #AnnapurnaBhandar Yojana has started in the bank accounts of 1.45 crore women in the state.
This process will continue for the next 4 days.The aim of this initiative is to make women financially… pic.twitter.com/3PsQ4jVaqp
— Sumana Sarkar (@me_sumana4489) August 17, 2026
সোমবার নবান্নে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেই সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ১০ই জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে? তার উত্তর দিতে গিয়ে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব বলেন, “আমাদের লক্ষ্যই হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যাঁরা করেন তাঁর ফর্ম প্রথমে অনুসন্ধান (এনকোয়ারি) হয়, এরপর যাচাই (ভেরিফিকেশন) ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।”
Read more:- মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার সময় মহিলাদের জন্য যে সকল জনমুখী প্রকল্প এনেছিল তার মধ্যে বিশেষ অন্যতম হল অন্নপূর্ণা ভান্ডার। এই স্কিমে আবেদনকারী ২৫-৬০ বছর বয়সের মহিলারা মাসে ৩ হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন। ইতিমধ্যে অন্নপূর্ণার অনলাইন ও অফলাইন ফর্ম পূরণ করে ফেলেছেন আবেদনকারীরা। গত ১০ই জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে অনেকেই রয়েছেন, যারা ১০ই জুলাইয়ের পর আবেদন করেছেন। তাদের জন্যই এবার বার্তা এল রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে ভেরিফিকেশনে ইতিমধ্যে ১৭ লক্ষের মতো আবেদনকারীর নাম বাদ গিয়েছেন। তবে তাদের জন্যও সরকার সুযোগের ব্যবস্থা রেখেছে বলে জানা যাচ্ছে।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







