Bangla News

CM Suvendu Adhikari: রাজ্যবাসীর কাছে এবার ১ বছর সময় চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু কেন জানেন? জেনে নিন বিস্তারিত তথ্য

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “আগামী ২০২৭ সালের ৯ই মে ১ বছর হবে আমার মুখ্যমন্ত্রিত্বের। আপনাদের সামনে পরীক্ষায় বসব মুখ্যমন্ত্রিত্বের ১ বছর হলে।

CM Suvendu Adhikari: “১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব” এদিন রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রিত্বের পরীক্ষার কথা জানালেন শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • গতকাল ছিল মুখ্যমন্ত্রীর পুরুলিয়ায় পরপর দুটো কর্মসূচি
  • এদিন পুরুলিয়ার সভা থেকে ১ বছর সময় চাইলেন মুখ্যমন্ত্রী
  • কিন্তু কেন রাজ্যবাসীর কাছে ১ বছর সময় চাইলেন মুখ্যমন্ত্রী?

CM Suvendu Adhikari: পুরুলিয়ার সভা থেকে এদিন রাজ্যবাসীর উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যবাসীর কাছে এবার ১ বছর সময় চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যেন রাজ্যবাসীর কাছে এক পরীক্ষায়। আর সেই পরীক্ষায় এবার তিনি যদি ১০-এর মধ্যে ৯ না পান, তাহলে তিনি ক্ষমা চেয়ে নেবেন।

We’re now on Telegram- Click to join

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “আগামী ২০২৭ সালের ৯ই মে ১ বছর হবে আমার মুখ্যমন্ত্রিত্বের। আপনাদের সামনে পরীক্ষায় বসব মুখ্যমন্ত্রিত্বের ১ বছর হলে। এই পরীক্ষায় আমাকে নম্বর দেবেন আপনারা। ১০-এর মধ্যে যদি ৯ না পেলে আমি ক্ষমা চেয়ে নেব। বলব যে পারলাম না। ভুল লোককে ঠিক করিনি আপনারাই বলবেন। সঠিক দলকে সঠিক লোককে এনেছি। বিশ্বাস ও ভরসা রাখুন। এবং সময় দিন।”

We’re now on WhatsApp- Click to join

তিনি আবারও এদিন বলেন যে, “কেন্দ্র ও রাজ্য একসঙ্গে মিলে কল্যাণ করব আপনাদের। বদ্ধপরিকর আমরা।” গতকাল অর্থাৎ সোমবার পুরুলিয়ায় পরপর দুটো কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মানবাজারে প্রথমে জলপ্রকল্পের উদ্বোধন করেন। এবং পরে রঘুনাথপুরের একটি ইস্পাত কারখানার তিনি শিলান্যাস করেন।

CM Suvendu Adhikari

এদিন পুরুলিয়ার রঘুনাথপুরের একটি নয়া ইস্পাত কারখানার শিলান্যাস এবং তাঁর প্রশাসনিক কর্মসূচি ছিল। এই প্রকল্পটিতে এবার প্রায় ৪,০০০ কোটি টাকার বিনিয়োগ এবং তৈরি হতে চলেছে প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ।

Read More- স্বাধীনতা দিবসের দিনই নয়া নজির গড়বেন শুভেন্দু অধিকারী? রেড রোডের অনুষ্ঠান শেষের পরই থাকছে চমক

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমরা সবরকম সাহায্য করব শিল্পায়নের জন্য, পুরুলিয়ায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন যে, “শিল্পের জন্য আমরা জোর করে জমি অধিগ্রহণ করব না, ল্যান্ড পার্চেস পলিসি আমরা চালু করেছি। চালু করেছি ল্যান্ড পুলিং পলিসি। ল্যান্ড ডেভলপমেন্টও চালু করব চাষিদের থেকে জমি নিয়ে।” এই বদলের বাংলায় শিল্পের জোয়ার আনতে যে বদ্ধপরিকর এই সরকার, তা স্পষ্ট করে দেন এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button