Jharkhand Student Protest: ঝাড়খণ্ডেও বড় জয় পড়ুয়াদের! পরীক্ষা বাতিলের দাবি মেনে নিল ঝাড়খণ্ড সরকার
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত অনশন ভেঙেছেন। তবে, এখনই তাঁদের আন্দোলন প্রত্যাহার করা হবে না।
Jharkhand Student Protest: ‘এখনই আন্দোলন প্রত্যাহার নয়!’ অনশন ভেঙে জানালেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ
হাইলাইটস:
- ২৫ দিন ধরে আন্দোলন ঝাড়খণ্ড জুড়ে
- এবার বিরাট জয় ঝাড়খণ্ডের ছাত্রদের
- পরীক্ষা বাতিলের দাবি মানল সরকার
Jharkhand Student Protest: এবার শেষমেষ ঝাড়খন্ড আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মানল সরকার। টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড-এর দ্বারা পরিচালিত সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এবং নিয়োগ বাতিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এদিন জানিয়েছেন, এহেন সিদ্ধান্তের আওতায় রয়েছে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনও। খতিয়ে দেখা হবে ২০১৪ সাল থেকে হওয়া সব পরীক্ষার অনিয়মের অভিযোগ।
We’re now on Telegram- Click to join
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত অনশন ভেঙেছেন। তবে, এখনই তাঁদের আন্দোলন প্রত্যাহার করা হবে না। এদিন পড়ুয়ারা জানিয়েছেন, তাঁদের আরও একটি দাবি পূরণ এখনও বাকি রয়েছে। আন্দোলনকারীরা CBI-কে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
We’re now on WhatsApp- Click to join
কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন?
সোমবারই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আন্দোলকারীদের সাথে দেখা করার পরামর্শ দিয়েছিলেন রাহুল গান্ধী। সোমবারই সন্ধ্যাবেলায় আন্দোলনকারী পড়ুয়াদের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী।
Big Win for students in Jharkhand.
Following Rahul Gandhi's letter, govt cancels all examinations, selection conducted by TDPL.
Students are thanking RaGa for standing with them despite being a part of coalition govt.
It takes real courage to grow beyond politics🫡 pic.twitter.com/cwUZOyMnRn— D (@Deb_livnletliv) August 17, 2026
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “২০১৪ সাল থেকে এখনও অবধি যে সব ভুল-ত্রুটি হয়েছে, ছোটই হোক অথবা বড়ই হোক সব তদন্ত করে দেখা হবে। ঝাড়খণ্ডে ২০১৪ সাল থেকে হওয়া সব পরীক্ষার তদন্ত করবে CID।” এর পাশাপাশি পরীক্ষাব্যবস্থায় সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হবে IAS আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে বলেও তিনি জানান।
Read More- পুলিশের ‘অত্যাচারের’ প্রতিবাদে আজ ঝাড়খণ্ড জুড়ে বনধ, সিবিআই তদন্তের দাবি ছাত্রছাত্রীদের
গত ২৫ দিন ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা JPSC ও JSSC-এর পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবং পরীক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে। ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠা তাঁদের অন্যতম প্রধান দাবি ছিল JSSC-CGL পরীক্ষা বাতিল করাও। তবে সরকারের সিদ্ধান্ত ঘোষণার পরও পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন। ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান এ প্রসঙ্গে বলেন, তাঁদের CBI তদন্তের দাবি এখনও অবধি মেনে নেওয়া হয়নি। তাই চলবে আন্দোলন।
তিনি আরও বলেন, “একটি বড় লড়াই জিতেছি আমরা। ২৪ দিন পর এবার আমাদের দাবি শুনেছেন মুখ্যমন্ত্রী, তার জন্য ধন্যবাদ তাঁকে। কিন্তু এখনও অনেক কিছু বাকি। CBI তদন্ত না হওয়া অবধি অনশন চালিয়ে যাব আমরা।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







