Nabanna Cabinet Meeting: মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু
সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রের প্রকল্পের যেগুলো গ্রহণ করেনি, তা নিয়েই আলোচনা হতে পারে। এখানে আয়ুষ্মান ভারত গ্রহণ করা হয়নি। নির্বাচনী প্রচারে এসেও বহু বার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে সরব হয়েছিলেন মমতা সরকারের বিরুদ্ধে।
Nabanna Cabinet Meeting: আর কী নিয়ে আলোচনা হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের এই বৈঠকে?
হাইলাইটস:
- একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হতে দেননি মমতা সরকার
- এজন্য ক্ষতির মুখে পড়েন রাজ্যের বাসিন্দারা বলে অভিযোগ বিজেপি নেতৃত্বর
- এবার শপথ নেওয়ার পরই আজ এই নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী
Nabanna Cabinet Meeting: গত ৪ঠা মে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ার পর ৯ই মে শপথ গ্রহণ করেছিলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। এরপর সোমবার অর্থাৎ আজ সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট বৈঠক। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথমবার বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। বৈঠকের স্থান হল নবান্নের সভাঘর। সেখানে দেখা হবে তাঁকে গার্ড অফ অনার। তারপর পাঁচ জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়েও আজই তিনি ক্যাবিনেট বৈঠক করবেন। কী নিয়ে আলোচনা হবে এই বৈঠকে? কী জানা যাচ্ছে এ বিষয়ে।
We’re now on WhatsApp- Click to join
সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রের প্রকল্পের যেগুলো গ্রহণ করেনি, তা নিয়েই আলোচনা হতে পারে। এখানে আয়ুষ্মান ভারত গ্রহণ করা হয়নি। নির্বাচনী প্রচারে এসেও বহু বার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে সরব হয়েছিলেন মমতা সরকারের বিরুদ্ধে।
We’re now on Telegram- Click to join
বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন, এইভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হতে দেননি মমতা সরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই। সেক্ষেত্রে রাজ্যের বাসিন্দারাও ক্ষতির মুখে পড়ছিলেন। মমতা সরকারের পতনের পর থেকেই প্রায় অবলুপ্তির পথে স্বাস্থ্য সাথী কার্ডের গ্রহণযোগ্যতা। কারণ সেই কার্ড নেওয়া বন্ধ করে গিয়েছে অনেক বেসরকারি হাসপাতালই। প্রশ্নের মুখে পড়ে এবার লক্ষ্মীর ভান্ডারও।
CM Suvendu Adhikari will do a review meeting tommorow on Law & Order subject at Nabanna. BJP won't want any video on lawlessness go viral from Bengal ever again. The 'Dada' era of politics is here to start. I do want to go in here during the Press but they won't allow. pic.twitter.com/EP3IGuExfn
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) May 10, 2026
এবার সেই বিষয়টি নিয়েও আজ আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই বৈঠকে বলেই জানা যাচ্ছে। যাতে মহিলারা আর্থিক সুবিধা পান, তার জন্য এবার এই প্রকল্পে অন্য নাম দিয়ে চালু করা হতে পারে বলেই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্র মারফত।
Read More- ভবানীপুর বাকি নন্দীগ্রাম, আসন ছাড়া নিয়ে কী জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী?
বিজেপি আগেই ঘোষণা করেছিল, জেনে রাখা ভালো তাঁদের সংকল্প পত্রেও উল্লেখিত ছিল, বাংলায় অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে। তাতে মহিলারা মাথা পিছু পাবেন ৩ হাজার টাকা করে মাসে। সেই বিষয়েই কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কী না আজকের এই বৈঠকে, সেটাই দেখার অপেক্ষা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







