Politics

Suvendu Adhikari: ভবানীপুর বাকি নন্দীগ্রাম, আসন ছাড়া নিয়ে কী জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী?

বুধবার নন্দীগ্রামে গিয়ে এ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। এদিন শুভেন্দু জানান, "আমার দলের কেন্দ্রীয় নেতারা যেটি ঠিক করবেন, সেটাই হবে। আমার মতামত যাই হোক, আমি সেখানেই জানাব।

Suvendu Adhikari: বুধবার নন্দীগ্রামে গিয়ে অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

হাইলাইটস:

  • ছাব্বিশের ভোটপরীক্ষায় শুভেন্দুর রেজাল্ট দুর্দান্ত!
  • রাজনৈতিক জীবনে ‘অপ্রতিরোধ্য’ অধিকারী তিনি
  • ভবানীপুর ও নন্দীগ্রামে বিপুল ভোটে জয়ী শুভেন্দু

Suvendu Adhikari: ছাব্বিশের নির্বাচনের হাইভোল্টেজ ভোটের ফলাফল অনুযায়ী নন্দীগ্রামে নিজের গড় রক্ষা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। কোন আসনটি রাখবেন আর কোনটি ছাড়বেন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

We’re now on Telegram- Click to join

বুধবার নন্দীগ্রামে গিয়ে এ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। এদিন শুভেন্দু জানান, “আমার দলের কেন্দ্রীয় নেতারা যেটি ঠিক করবেন, সেটাই হবে। আমার মতামত যাই হোক, আমি সেখানেই জানাব। আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু আমি সরে যাব না। দু’টি কেন্দ্রের জন্যই আমার কর্তব্য আমি পালন করব। বাকিটা তো আমার হাতে নয়।”

We’re now on WhatsApp- Click to join

বাবার হাত ধরেই রাজনীতির মঞ্চে প্রবেশ শুভেন্দুর। নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ে সূত্র ধরেই দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নিজের রাজনৈতিক জমি শক্ত করেন তিনি। বিধায়ক, সাংসদ থেকে শুরু করে একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন তিনি। ৫৫ বছরের শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতা, দক্ষতা নেহাত কম নয়। কিন্তু এরপরই কোনও কারণে তাঁর সাথে তৃণমূলের দূরত্ব বাড়ে ও শেষমেশ শিবির ছেড়ে নতুন করে কেরিয়ার তৈরি করেন বিজেপি ব্রিগেডে। সেটি ছিল ২০২০ সাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশ্বাসভাজন হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে ধীরে ধীরে বঙ্গ বিজেপির ভার শুভেন্দুর হাতে সঁপে দেয় দিল্লির বিজেপি নেতৃত্ব।

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতে বাংলার বিরোধী দলনেতার আসনে বসার পর সেই দায়িত্ব আরও বেড়ে যায় তাঁর। আর এবার ছাব্বিশে জোড়া জয়ের স্বাদ। নন্দীগ্রাম থেকে ৯ হাজার ভোটে আর ভবানীপুর থেকে ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হন তিনি।

Read More- শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা! খবর পেয়ে ছুটে গেলেন শুভেন্দু অধিকারী

এদিকে, এবার বিপুল জয়ের পর গতকাল সকালে নন্দীগ্রামের রেয়াপাড়া, হরিপুর-সহ একাধিক এলাকায় যান শুভেন্দু। বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানান। তাঁর এই দু’টি আসনের বিপুল জয় নিয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা। শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান তাঁরা। জেনে রাখা ভালো, নতুন বিজেপি সরকারের এবার মুখ্যমন্ত্রী কে হবেন, এ নিয়ে এখনও সংশয় রয়েছে। কানাঘুষো শোনা গিয়েছে যে, শুভেন্দু অধিকারী নাকি হতে পারেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে এদিন কেশব ভবনে আলোচনাও হয়। তবে এখনও পদ্ম শিবিরের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু আপাতত জানানো হয়নি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button