Bangla NewsPolitics

Suvendu Adhikari PA Murder: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা! খবর পেয়ে ছুটে গেলেন শুভেন্দু অধিকারী

জানা গিয়েছে, এদিন দিনভর শুভেন্দু অধিকারীর সাথেই ছিলেন চন্দ্রনাথ রথ৷ রাতে বাড়ি ফেরার সময়ই উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের কাছেই তাঁর গাড়িটি একটি বিরিয়ানির দোকানের সামনে থামে।

Suvendu Adhikari PA Murder: মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের ওপর চলল গুলি! বাইকে করে এসে চন্দ্রনাথ রথকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা

হাইলাইটস:

  • বাড়ি ফেরার পথেই চন্দ্রনাথ রথের উপরে হামলা
  • খুব কাছ থেকেই চন্দ্রনাথ রথকে গুলি করা হয়
  • খবর পেয়ে মধ্যমগ্রাম ছুটেছেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari PA Murder: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার অভিযোগ সামনে এসেছে৷ মধ্যমগ্রামের দোহারিয়াতে বিজেপির শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে লক্ষ্য করে গতকাল গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে যখন মধ্যমগ্রামের দলতলা এলাকায়। স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে বাইকে করে এসে গুলি করা হয় বলে অভিযোগ উঠছে৷ ঘটনাস্থলেই চন্দ্রনাথ রথের মৃত্যু হয়৷ মধ্যমগ্রাম এবং এয়ারপোর্ট থানার পুলিশঘটনাস্থলে পৌঁছেছে৷ ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামে ছুটে যান শুভেন্দু অধিকারী৷

We’re now on WhatsApp- Click to join

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগ

জানা গিয়েছে, এদিন দিনভর শুভেন্দু অধিকারীর সাথেই ছিলেন চন্দ্রনাথ রথ৷ রাতে বাড়ি ফেরার সময়ই উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের কাছেই তাঁর গাড়িটি একটি বিরিয়ানির দোকানের সামনে থামে। গাড়ির চালকের পাশের সিটেই বসছিলেন চন্দ্রনাথ রথ৷ খুব কাছ থেকেই চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা৷ চন্দ্রনাথ রথের শরীরে অন্তত তিনটি গুলিই লেগেছে বলে খবর রয়েছে৷ গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছেন বলেই খবর সূত্রের৷

We’re now on Telegram- Click to join

এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রথ ও গাড়ির চালককে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

এদিন কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরে ফেরার পথে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের উপরে এহেন হামলার খবর পেয়ে মধ্যমগ্রামের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী৷ দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের দায়িত্বভার সামলেছেন চন্দ্রনাথ রথ৷

Read More- ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার কড়া নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ইতিমধ্যেই ঘটনার খবর পেয়েই মধ্যমগ্রামের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বিজেপির বহু নেতাকর্মী৷ ঘটনাস্থলে ওই জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছেছেন বলে জানা গিয়েছে৷

এদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাঁর আপ্ত সহায়কলে চন্দ্রনাথ রথের এই হত্যাকাণ্ডকে ‘ঠান্ডা মাথার খুন’ বলেই আখ্যা দিয়েছেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button