CEC Orders action on Bengal Violence: ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার কড়া নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের
বাংলায় ভোটের ফলাফল বেরনোর পরই বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে ভাঙচুরের খবর। এই নিয়েই এবার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ডিজি-সহ সব ডিএম, এসপি এবং পুলিশ কর্মকর্তাদের হিংসা রোধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
CEC Orders action on Bengal Violence: বাংলায় অশান্তি রুখতে ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ কমিশনের
হাইলাইটস:
- বাংলায় ভোটের ফল বেরনোর পরই চারিদিকে অশান্তি নজরে এসেছে
- এবার এই ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনের
- এবং উস্কানিদাতারাও ছাড় পাবেন না বলে স্পষ্ট করলেন জ্ঞানেশ কুমার
CEC Orders action on Bengal Violence: ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময়ই জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন যে, ভোট-পর্ব মিটে গেলেও বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট পরবর্তী হিংসা রুখতেই নেওয়া হবে সবরকম ব্যবস্থাও। এবার এই নিয়েই আরও কড়া বার্তাও দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট পরবর্তী হিংসায় উস্কানিদাতা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।
We’re now on WhatsApp- Click to join
এদিন কী নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার?
বাংলায় ভোটের ফলাফল বেরনোর পরই বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে ভাঙচুরের খবর। এই নিয়েই এবার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ডিজি-সহ সব ডিএম, এসপি এবং পুলিশ কর্মকর্তাদের হিংসা রোধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নিরবচ্ছিন্ন টহল দিতে হবে বলেও এদিন জানিয়েছেন তিনি।
We’re now on Telegram- Click to join
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশ, অবিলম্বে ভাঙচুরকারীদের গ্রেফতার করা হবে। ভোট পরবর্তী হিংসায় উস্কানিদাতারাও এবার ছাড় পাবেন না বলেই স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। বাংলায় মিটেছে ভোটপর্ব নির্বিঘ্নে। হয়নি কোনও রক্তপাত। ফলাফল বেরনোর পরও যাতে বাংলায় কোনও অশান্তি না হয়, এবার তা নিশ্চিত করাই যে কমিশনের উদ্দেশ্য, তা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
Our Election Commission led by the righteous Gyanesh Kumar, and the spotless order of CRPF and the Army. Our democracy went to vote. Because they made it possible. Dealt with unjust hate and delivered justice under the watch of hawks. Hats off. So proud of my country 🤍 https://t.co/BYm58gWipa
— Vyomika Sahni (@IamVyomika) May 4, 2026
কড়া বার্তা দিলেন বিজেপির শমীক ভট্টাচার্যও
বাংলায় ২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। ফল বেরনোর পরই বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা নিয়েই এবার কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও।
Read More- কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বরে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের দেখানো হল কালো পতাকা!
তিনি এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনওরকম হিংসা বিজেপির পতাকা হাতে বরদাস্ত করা হবে না। বিরোধীদের পার্টি অফিস দখল আর ভাঙচুরে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। এরই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে তাঁর বার্তা, এই ভোট পরবর্তী হিংসায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক রঙ না দেখে পুলিশ কড়া ব্যবস্থা নিক।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







