CM Suvendu Adhikari: স্বাধীনতা দিবসের দিনই নয়া নজির গড়বেন শুভেন্দু অধিকারী? রেড রোডের অনুষ্ঠান শেষের পরই থাকছে চমক
এবারই প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকারের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী৷ প্রতি বছরের মতো রেড রোডে এবারেও স্বাধীনতা দিবসে রাজ্য সরকার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে৷
CM Suvendu Adhikari: রেড রোডের অনুষ্ঠান শেষ করেই কোথায় যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? জেনে নিন
হাইলাইটস:
- এই স্বাধীনতা দিবসেই নতুন নজির সৃষ্টি করবেন মুখ্যমন্ত্রী?
- শনিবার সকাল ১০:৩০টায় রেড রোডের অনুষ্ঠান শেষ হওয়ার কথা
- তারপরই কোথায় যাওয়ার পরিকল্পনা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েই এবার স্বাধীনতা দিবসের দিন নয়া নজির সৃষ্টি করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সবকিছু এবার ঠিকঠাক থাকলে ১৫ই আগস্ট যেতে পারেন সুন্দরবনের প্রত্যন্ত কোনও একটি দ্বীপে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রীকে সুন্দরবনের কোনও দ্বীপ থেকে এদিন জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যেতে পারে।
We’re now on WhatsApp- Click to join
এবারই প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সরকারের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী৷ প্রতি বছরের মতো রেড রোডে এবারেও স্বাধীনতা দিবসে রাজ্য সরকার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে৷ আগামীকাল সকালে সেখানেই প্রথমে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
We’re now on Telegram- Click to join
সূত্রের খবরঅনুযায়ী, রেড রোডের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরই এদিন সুন্দরবন যেতে পারেন মুখ্যমন্ত্রী। তেরঙ্গা যাত্রার অনুষ্ঠানে সুন্দরবনে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রীর এই ইচ্ছের কথা জেনেই এবার রাজ্য প্রশাসনও তৎপর হয়েছে৷
এই অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে সুন্দরবনের কোন দ্বীপে, তা এবার খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন৷ রাজ্য পুলিশের দুই শীর্ষকর্তা শুক্রবারই এডিজি দক্ষিণবঙ্গ আর এডিজি কোস্টাল সুন্দরবনে গিয়ে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তুতি৷ রাজ্য পুলিশের চূড়ান্ত রিপোর্ট পেলেই সিলমোহর পড়ার কথা মুখ্যমন্ত্রীর সফরে৷

জানা যাচ্ছে যে, স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত কোনও দ্বীপে স্বাধীনতা দিবস উদযাপনে আগ্রহী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শেষ অবধি মুখ্যমন্ত্রীর এই ইচ্ছে বাস্তবায়িত হলেই রাজ্য প্রশাসনের এবার প্রধান হিসেবে নয়া নজির সৃষ্টি করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
Read More- নেতাজিকে নিয়ে অবমাননা করার দুঃসাহস, রাজ্য ডিজিকে পাশে বসিয়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঠিক তিন মাসের মধ্যেই উত্তরবঙ্গ থেকে শুরু করে এবার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলা ইতিমধ্যেই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব কাঁধে নিয়েই দক্ষিণ ২৪ পরগণাও সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সুন্দরবনের কোনও প্রত্যন্ত দ্বীপে এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ এবং স্বাধীনতা দিবসে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







