Suvendu Adhikari on Netaji: নেতাজিকে নিয়ে অবমাননা করার দুঃসাহস, রাজ্য ডিজিকে পাশে বসিয়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
গত কয়েকদিন যাবৎ ধরে এহেন কিছু অভিযোগ বহু বার উঠে আসছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কোনো কু-মন্তব্য করার অভিযোগ প্রকাশ্যে এলে
Suvendu Adhikari on Netaji: এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- নেতাজিকে নিয়ে উঠেছে কটূক্তির অভিযোগ
- এদিন কড়া ভাষাতেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
- তাঁদের বিরুদ্ধে পদক্ষেপেরে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Netaji: এবার মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ যে, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কটূক্তি অর্থাৎ অবমাননা করার দুঃসাহস দেখিয়েছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করা হবে। এবং নির্দিষ্ট ধারায় গ্রেফতারও করা হতে পারে তাঁদের।’ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এদিন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
নেতাজির অপমানে এবার কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
গত কয়েকদিন যাবৎ ধরে এহেন কিছু অভিযোগ বহু বার উঠে আসছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কোনো কু-মন্তব্য করার অভিযোগ প্রকাশ্যে এলে, নির্দিষ্ট সেকশন অনুসারে, পুলিশ যে কড়া ব্যবস্থা নেবে, সেই বার্তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on WhatsApp- Click to join
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত কোনো অপমানজনক মন্তব্য করার বেশ কয়েকজন দুঃসাহস দেখিয়েছেন। তাঁদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরবঙ্গের বিধায়ক ও মন্ত্রীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছেন।”
Chief Minister Suvendu Adhikary directed the DGP n other senior officials to take strict action as per BNS against those who insulted Netaji. pic.twitter.com/Yvqji2rjBm
— Moupia Nandy (@MoupiaNandy) August 12, 2026
এদিকে, আবার যাঁরা সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধেও এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন এদিন। নির্দিষ্ট ধারায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশও জারি করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “এত দুঃসাহস ভালো না। সরকার এবং পুলিশ ভালোভাবে নিচ্ছে না এটা। অবিলম্বে আপনারা ক্ষমা চেয়ে পোস্ট করুন। নিজেদের এই পোস্ট ডিলিট করুন। নির্দিষ্ট সেকশনে এবার ব্যবস্থা নেবে পুলিশ। আইন অনুসারে নিজের মতো ব্যবস্থা নেবে পুলিশ, কোনও হস্তক্ষেপ করব না আমরা।” সাইবার সেলকে এর তদন্তের জন্য এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Read More- মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ হালিশহরে! আজই সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এসব একদম বরদাস্ত করা হবে না বলেও জোরদার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এদিন আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, আইন সবার ক্ষেত্রে কার্যকর থাকবে সমানভাবেই।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







