Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ হালিশহরে! আজই সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গতকাল হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় ওখানকার স্থানীয় বাসিন্দারা৷
Suvendu Adhikari: মমতার গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো-কাদা, এই ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলছেন তৃণমূলনেত্রী
হাইলাইটস:
- মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা সফর ঘিরে উত্তেজনা
- রবিবার চরম উত্তেজনা ছড়িয়েছিল হালিশহর জুড়ে
- যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপি
Suvendu Adhikari: গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা সফরকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল হালিশহর জুড়ে৷ তারই এবার পাল্টা আগামীকাল হালিশহর যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রীর মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতে যাওয়ারও কথা রয়েছে এদিন৷
We’re now on Telegram- Click to join
গতকাল হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় ওখানকার স্থানীয় বাসিন্দারা৷ এদিন কালীঘাট তৃণমূলনেত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে জুতো ও কাদাও৷ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে উঠে ‘চোর-চোর’ স্লোগানও। এবং স্থানীয়রা অভিযোগ করেছেন যে, শান্ত এলাকাকে অশান্ত করতেই গিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ মৃত তৃণমূলকর্মীর বাড়ির সামনে পুলিশি নিরাপত্তায় পৌঁছলেও ভিতরে ঢুকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, মৃতের স্ত্রীও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেননি৷ বাড়ির বাইরে মৃতের দাদার সাথে কথা বলেই এরপর ফিরে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
এই ঘটনার জেরে এবার বিজেপি এবং বীজপুরের বিজেপি বিধায়কের দিকেই তৃণমূলনেত্রী আঙুল তুলেছেন। যদিও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন যে, এই ঘটনার সাথে বিজেপি-র কেউই জড়িত নন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে না জানিয়ে হঠাৎই হালিশহরে পৌঁছেছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
#WestBengal CM #SuvenduAdhikari says Mamata Banerjee reached Halisahar without informing the police.
Further adds, “Also those who attacked the vehicle were not from the BJP.” pic.twitter.com/YadWfkjD5w
— Pooja Mehta (@pooja_news) August 9, 2026
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘নিরাপত্তা পান জেড ক্যাটাগরি। প্রত্যাহার করিনি আমরা। কোনও খবরই দেননি পুলিশকে। যেটুকু ছবি দেখেছি, তাতে কোনও বিজেপি নেতাকেই দেখতে পাইনি। পুলিশের তদন্তে আস্থা আছে বলছে বাড়ির লোক, উনি একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে নাটক করতে গিয়েছিলেন। তাও পুলিশকে না জানিয়ে গিয়েছেন। আপনার জন্য বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে মৃতের পরিবারের লোক৷ এত চুরি করেছেন যে চোর তো… বিপুল জনরোষ। অভয়ার বাড়িতে তো আজ যেতে পারতেন। হাত জোড় করে বলতেন পারতেন যে ক্ষমা করে দিন। রত্নাদি আপনাকে ক্ষমা করে দিতেন।’
সূত্রের খবর অনুযায়ী, রবিবারের এহেন ঘটনার পরই এবার হালিশহর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আজ সকালেই হালিশহর পৌঁছনোর কথা রয়েছে তাঁর৷ অন্যদিকে, গতকাল অর্থাৎ ৯ই আগস্টই ছিল অভয়ার সেই অভিশপ্ত দিন, যা পূর্ণ হয়েছে ২ বছর।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







