food recipes

Paneer Bhurji Recipe: ডিনারে পনির ভুর্জি বানাতে চান? খুব কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন পনিরের এই সুস্বাদু রেসিপিটি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কোচবিহারের বিখ্যাত ইনফ্লুয়েন্সার সৃষ্টি ঘোষ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পনির ভুর্জি। এটি এমন একটি রেসিপি, যা রুটি, নান কিংবা পরোটার সাথে দারুণ লাগবে।

Paneer Bhurji Recipe: পনির ভুর্জি এমন একটি রেসিপি যা খুব কম উপকরণ দিয়ে চটজলদি বানানো সম্ভব

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কোচবিহারের বিখ্যাত ইনফ্লুয়েন্সার সৃষ্টি ঘোষ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পনির ভুর্জি
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Paneer Bhurji Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কোচবিহারের বিখ্যাত ইনফ্লুয়েন্সার সৃষ্টি ঘোষ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পনির ভুর্জি। এটি এমন একটি রেসিপি, যা রুটি, নান কিংবা পরোটার সাথে দারুণ লাগবে। এই রেসিপিটি আপনি ডিনারের জন্য বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

পনির ভুর্জি তৈরির উপকরণগুলি হল:

• পনির

• গণেশ মার্কা সর্ষের তেল

• ঘি

• দুধ

• হিং গুঁড়ো

• পেঁয়াজ কুচি

• কাঁচালঙ্কা কুচি

• রসুন কুচি

• টমেটো কুচি

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• জিরে গুঁড়ো

• ধনে গুঁড়ো

• স্বাদ মতো নুন

• ফ্রেশ ক্রিম

• ধনেপাতা কুচি

পনির ভুর্জি তৈরির পদ্ধতি:

• প্রথমে কড়াই গণেশ মার্কা সর্ষে তেল এবং ঘি একসঙ্গে দিয়ে গরম করে নিলেন।

• তারপর তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং হিং গুঁড়ো ফোড়ন দিয়ে দিলেন।

• এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং অল্প ভেজে নিলেন।

• এবার একে একে কাঁচালঙ্কা কুচি, রসুন কুচি এবং টমেটো কুচি যোগ করলেন। আর ভালো করে সবকিছু ভেজে নিলেন।

• তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিলেন, আর ভালো করে সবকিছু মিশিয়ে নিলেন।

• এরপর মশলা ভালো করে কষিয়ে তেল ছাড়তে শুরু করলে পনির দিয়ে দিলেন এবং ভালো করে মশলার সাথে স্ম্যাশ করে নিলেন।

Read more:- ডিম ভাপা বানাতে চান? এই রেসিপিটি ট্রাই করে দেখুন, খুব কম উপকরণ দিয়ে বানাতে পারবেন

• এবার দুধ যোগ করে নিলেন এবং ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেন।

• তারপর ঢাকা খুলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলেন।

• সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিতেই তৈরি হয়ে গেল পনির ভুর্জি।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button