Bangla News

Iran-US Peace Deal: ইরানকে ৩০ হাজার কোটি ডলার দেবে ট্রাম্প? খবর ছড়াতেই এবার বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের

ইরান-আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি খসড়া চুক্তিতে সই করেছে দুই দেশের নেতা। আগামী ১৯শে জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই-সাবুদ হবে। আর ওই চুক্তির পরই হরমুজ প্রণালী সম্পূর্ণ রূপে খুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Iran-US Peace Deal: খবর ছড়িয়ে পড়েছে যে, ইরানের জন্য ৩০ হাজার কোটি ডলারের তহবিল গড়বে আমেরিকা

হাইলাইটস:

  • ইরান-আমেরিকার মধ্যে ইতিমধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে
  • প্রাথমিকভাবে একটি খসড়া চুক্তিতে সই করেছে দুই দেশের প্রধান
  • আগামী ১৯শে জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই-সাবুদ হবে বলে জানা যাচ্ছে

Iran-US Peace Deal: ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে এখনও আনুষ্ঠানিক সই-সাবুদ বাকি রয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক মহলে একটি খবর ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে, সই হওয়ার পরই ইরানকে ৩০০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৩০ হাজার কোটি টাকা দিতে চলেছে আমেরিকা। কিন্তু এখন জানা যাচ্ছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, ইরানকে কোনও রকম আর্থিক সাহায্য দেওয়া হবে না।

We’re now on WhatsApp – Click to join

ইরানকে আর্থিক সাহায্য নিয়ে কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট?

ইরান-আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি খসড়া চুক্তিতে সই করেছে দুই দেশের নেতা। আগামী ১৯শে জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই-সাবুদ হবে। আর ওই চুক্তির পরই হরমুজ প্রণালী সম্পূর্ণ রূপে খুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, শান্তি চুক্তি সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। জাহাজ চলাচলও শুরু হয়ে গিয়েছে। শুক্রবারের মধ্যে পুরোপুরি খুলে যাবে হরমুজ প্রণালী। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, ইরানের জন্য ৩০ হাজার কোটি ডলারের তহবিল গড়বে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, এরকম কোনও পরিকল্পনা নেই।

নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন,”পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছে ইরান। আর আমেরিকা ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিরোধীরা ছড়াচ্ছে।”

এদিকে, ইজরায়েল এই চুক্তিকে আদৌ সমর্থন করবে কি না, সেই নিয়ে একপ্রকার সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই ইজরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পের কথা মানতে বাধ্য নয় ইজরায়েল। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইজরায়েল শেষ পর্যন্ত এই শান্তি চুক্তিকে সমর্থন করবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এই চুক্তি ইজরায়েলের নিরাপত্তাও আরও শক্তিশালী করবে।

Read more:- মুক্ত হবে হরমুজ! মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে, দখল করা রাখা তহবিল ছাড়া হবে… শান্তিচুক্তির মূল বিষয়গুলি দেখে নিন

তবে শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের অন্দরেই সংশয় তৈরি হয়েছে বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ইরান হয়তো পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত প্রতিশ্রুতি পুরোপুরি পালন নাও করতে পারে।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button