Hormuz Oil Tanker Attack: হরমুজের কাছে ভারতীয় তেলের ট্যাঙ্কারে হামলা মার্কিন সেনার, ভারতীয় নাবিকদের বাঁচাতে অ্যাকশন মুডে নৌসেনা, রুদ্ধশ্বাস অভিযানে কী হল তারপর?
আমেরিকার তরফে জানানো হয়েছে, ওই তেলের জাহাজটি মার্কিন বাধা এড়িয়ে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই কারণেই এই হামলা চালানো হয়। এমটি মারিভেক্স নামক পালাউয়ের জাহাজটি যখন হরমুজ প্রণালীর কাছে ছিল, সেই সময়ই হামলা চলে। সঙ্গে সঙ্গে গোটা জাহাজে আগুন ধরে যায়। এর পর জাহাজের ক্রু-দের নামিয়ে আনা হয়।
Hormuz Oil Tanker Attack: মার্কিন সেনা হামলা করতেই ভারতীয় তেলের ট্যাঙ্কারে হামলা মার্কিন সেনার, ভারতীয় নাবিকদের বাঁচাতে অ্যাকশন মুডে ভারতীয় নৌসেনা
হাইলাইটস:
- ভারতীয় তেলের ট্যাঙ্কারে হামলা চালালো মার্কিন সেনা
- ওই তেলের জাহাজটি মার্কিন বাধা এড়িয়ে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে আমেরিকা
- ২৪ জন ভারতীয় নাবিকদের বাঁচাতে তড়িঘড়ি পৌঁছে যায় ভারতীয় নৌসেনার হেলিকপ্টার
Hormuz Oil Tanker Attack: ভারতীয় নাবিকদের নিয়ে আসা জাহাজে হঠাৎই হামলা চালালো মার্কিন সেনা। আমেরিকা সেই হামলার কথা স্বীকারও করে নিয়েছে। ওমানের উপকূলে ভারতীয় একটি তেলের ট্যাঙ্কারে হামলা করে মার্কিন সেনা। জানা যাচ্ছে, ওই জাহাজে ২৪ জন ভারতীয় ক্রু সদস্য ছিল। এখন কী অবস্থা তাদের?
We’re now on WhatsApp – Click to join
আমেরিকার তরফে জানানো হয়েছে, ওই তেলের জাহাজটি মার্কিন বাধা এড়িয়ে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই কারণেই এই হামলা চালানো হয়। এমটি মারিভেক্স নামক পালাউয়ের জাহাজটি যখন হরমুজ প্রণালীর কাছে ছিল, সেই সময়ই হামলা চলে। সঙ্গে সঙ্গে গোটা জাহাজে আগুন ধরে যায়। এর পর জাহাজের ক্রু-দের নামিয়ে আনা হয়।
Swift response by #MRCC #Mumbai following missile attack on MT Marivex in #OmanSRR.
On receiving information, MRCC Mumbai immediately coordinated with OMSC Oman, ensuring the safe rescue of 24 #Indian crew by #Oman Navy helicopters.@IndiaCoastGuard remains steadfast in its… pic.twitter.com/ULDjzgEK4g
— Indian Coast Guard (@IndiaCoastGuard) June 9, 2026
উদ্ধার করল ভারতীয় নৌসেনা
জানা গিয়েছে, এসওএস (SOS) বা বিপদ সিগন্যাল পেতেই ভারতীয় নৌসেনার হেলিকপ্টার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল ভারতীয় নাবিকদের উদ্ধার করে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কম্যান্ড বিবৃতিতে জানিয়েছে যে, ওই তেলের ট্যাঙ্কারটি মার্কিন ব্লকেড টপকানোর চেষ্টা করেছিল, তাই সেটিকে প্রতিহত করা হয়েছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে এফ/এ-১৮ সুপার হর্নেট দিয়েই এই নিখুঁত হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, ইরান হরমুজ প্রণালী বন্ধ করতেই পাল্টা জবাবে আমেরিকাও বড়সড় অ্যাকশন নেয়। তারা ইরানের বন্দরগামী সমস্ত জলপথ বন্ধ করে দেয় যাতে কোনও জাহাজ ইরানের বন্দরে ঢুকতে বা বেরতে না পারে। তবে ওই জলপথে অন্য কোনও দেশ বা বন্দরে গেলে, সেক্ষেত্রে জাহাজ আটকানো হচ্ছে না। গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত মোট ১৩৪টি জাহাজের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে ৪২টি জাহাজকে ঢুকতে দেওয়া হয়েছে যেহেতু তাতে শুধুমাত্র ত্রাণ সামগ্রী ছিল।
ভারত কী বলছে?
মার্কিন হামলার পর ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে, ভারতীয় দূতাবাস ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ভারতীয় নাবিকদের উদ্ধার করার জন্য। ওই জাহাজে মোট ২৪ জন ক্রু ছিলেন, আর সকলেই ভারতীয়। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, তাদের সকলকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। এই হামলার আগে মার্কিন রণতরী ও ওমানের জাহাজের মধ্যে কথা হয়েছিল বলেও জানানো হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







